জনপদ

মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শন করলেন ব্রিটিশ হাইকমিশনার

ব্রিটিশ হাইকমিশনার কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ হাইকমিশনার কুমুদিনি কমপ্লেক্সে বই দেখছেন ও আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তিনি বলেন, কুমুদিনী কমপ্লেক্সে অবস্থিত সেবামূলক প্রতিষ্ঠানগুলো খুব ভাল কাজ করছে। এখানকার প্রতিষ্ঠানগুলো দেখে আমি খুবই মুগ্ধ।

শনিবার (১২ আগস্ট) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এসময় সাংবাদিকরা দেশের সাম্প্রদিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান।

কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ফুল দিয়ে তাদের স্বাগত জানান। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা, মহবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী হাসপাতালের ডেপুটি ম্যানেজার (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন উপস্থিত ছিলেন।

বিষয়:টাঙ্গাইল পরিদর্শন ব্রিটিশ হাইকমিশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…