চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে মাদ্রাসা শিক্ষকদের জন্য সেইফগার্ডিং বিষয়ক কর্মশালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৫
বাংলাদেশ
A A
ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে মাদ্রাসা শিক্ষকদের জন্য কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের সকল প্রকল্পের কার্যক্রম পরিচালনায় সেইফগার্ডিংকে মৌলিক বিষয় হিসেবে বিবেচনা করে ব্রিটিশ কাউন্সিল। সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে, ব্রিটিশ কাউন্সিল এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) যৌথভাবে সেইফগার্ডিং কর্মশালা আয়োজন করেছে।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) গাজীপুরে অবস্থিত বিএমটিটিআই -এ সফলভাবে ‘লার্নিং, শেয়ারিং, অ্যান্ড সেইফগার্ডিং’ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় দেশের সব বিভাগের প্রায় ৮০ জন মাদ্রাসা শিক্ষক অংশগ্রহণ করেন।

শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটিতে মাদ্রাসা শিক্ষকদের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। এ উদ্যোগের লক্ষ্য শিক্ষকদের ক্ষমতায়ন ও তাদের দক্ষ করে তোলা যেন তারা নিজেদের প্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারেন।

Banglabid

এ বছরের শেষের মধ্যে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা নিজেদের ইংরেজি শিক্ষার মাস্টার ট্রেইনার (টিচার এডুকেটর) হিসেবে প্রস্তুত করবেন। ব্রিটিশ কাউন্সিল ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর (ডিএমই) এর চলমান অংশীদারিত্বের অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এ অংশীদারিত্ব মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। যার মধ্যে রয়েছে প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষার্থীদের সেইফগার্ডিং অনুশীলনী নিশ্চিত করা ও ধারাবাহিকভাবে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি।

দেশজুড়ে বিএমটিটিআই এর শিক্ষক ও বিভিন্ন মাদ্রাসার ইংরেজি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ কাউন্সিল ও ডিএমই এর মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ‘লার্নিং, শেয়ারিং, অ্যান্ড সেইফগার্ডিং, কর্মশালায় ব্রিটিশ কাউন্সিল ও ডিএমই’ এর অগ্রগতির মূল্যায়নের ক্ষেত্রেও গুরুত্বারোপ করা হয়।

Reneta

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশে বলেন, ব্রিটিশ কাউন্সিল ও বাংলাদেশ সরকার আপনাদের মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করে। আপনারা যে অনুশীলনী অনুসরণ করেন এবং ধারাবাহিকভাবে আপনারা যে শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শ্রেণিক্ষক্ষে যা শিখছেন, ভবিষ্যতের শিক্ষকদের প্রশিক্ষণে তা বাস্তবায়ন করুন। দেশজুড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষমতায়নে আপনাদের বিশেষ প্রভাব রয়েছে, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে ভেবে দেখুন। ইতিবাচক প্রভাব বিস্তারে আপনাদের যে সক্ষমতা রয়েছে, তার মূল্য অনেক বেশি- সুদূরপ্রসারী।

ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব প্রোগ্রামস ডেভিড নক্স কর্মশালার গুরুত্ব তুলে ধরে বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা মূল্যবান ভূমিকা পালন করেন। তাদের সক্ষমতা বৃদ্ধিতে ও ভূমিকা শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) ও বাংলাদেশ সরকারের অঙ্গীকার এবং তাদের অংশীদারিত্বের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এ কর্মশালার মাধ্যমে আমাদের অগ্রগতি মূল্যায়নের সুযোগ হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশের মানোন্নয়নে আমরা ডিএমই -এর সাথে আমাদের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে প্রত্যাশী।

তিনি বলেন, যদি সরকার আমাদের প্রয়োজনীয় রির্সোসের মাধ্যমে সহায়তা করে, তাহলে আমরা এ উদ্যোগ আরও বিস্তৃত করতে পারব, যার মাধ্যমে বাংলাদেশের আরও বেশি শিক্ষকদের দক্ষতা উন্নয়ন সহায়তা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমটিটিআই এর অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হক। কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের এ উদ্যোগ প্রশংসনীয়। অল্প সংখ্যক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শিক্ষকদের ধারাবাহিক পেশাগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করে। ব্রিটিশ কাউন্সিল এর মধ্যে অন্যতম। একমাত্র সংস্থা হিসেবে ব্রিটিশ কাউন্সিল আমাদের সাথে কাজ করতে এগিয়ে এসেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মান্নান, ন্যাশনাল সেফগার্ডিং ম্যানেজার আকলিমা আক্তার মিলি এবং ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ও স্কুল শিক্ষা টিমের সদস্য শমরেশ সাহা ও সাহেলী নাজ। অনুষ্ঠানে ডিএমই ও বিএমটিটিআই -এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদ্রাসা শিক্ষকদের কর্মশালাসেইফগার্ডিংসেইফগার্ডিং বিষয়ক কর্মশালা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটি গঠন

পরবর্তী

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখতে সহযোগিতা চায় রাশিয়া

পরবর্তী
বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে রাশিয়ার সহযোগিতা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখতে সহযোগিতা চায় রাশিয়া

শাবকসহ বন্য হাতির মৃতদেহ, প্রসবের সময় মৃত্যু হয়েছে বলে ধারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসবের সময় শাবকসহ বন্য হাতির মৃত্যু

সর্বশেষ

শুক্রবারে যে ৫টি আমল করতে পারেন

আগস্ট ২১, ২০২৬

সরকারের কঠোর বার্তার পরও চাঁদাবাজি কেন?

আগস্ট ২১, ২০২৬

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT