অর্থনীতি

বিদেশ থেকে স্বর্ণ আনতে গুণতে হবে দ্বিগুণ শুল্ক

বাংলাদেশের জাতীয় বাজেট ২০২৩-২৪ এর ছবি, স্বর্ণের বার সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তৈরি, এই ছবি দেখাচ্ছে স্বর্ণের বার সহ বাংলাদেশের জাতীয় বাজেট ২০২৩-২৪।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে স্বর্ণ আনতে এখন থেকে দ্বিগুণ শুল্ক গুণতে হবে। সেই সঙ্গে স্বর্ণ আনার সীমাও কমিয়ে অর্ধেকে নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে।

নতুন নিয়মে বিদেশ থেকে একজন যাত্রী শুল্ক পরিশোধ করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার আনতে পারবেন। ব্যাগেজ (আমদানি) বিধিমালা অনুযায়ী আগে একজন যাত্রী বিদেশ থেকে ২৩৪ গ্রাম ওজনের স্বর্ণের বার আনতে পারতেন।

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা যা বর্তমান বাজেটের চেয়ে ১২ দশমিক ৩/৪ শতাংশ বড়। এই বিশাল ব্যয় মেটাতে আয় ধরা আছে প্রায় ৫ লাখ কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৬৫ কোটি যা জিডিপির ৫.২%। বছর শেষে জিডিপির আকার হবে ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৫% আর মূল্যস্ফীতি ৬%।

বর্তমান মেয়াদে সরকারের পঞ্চম ও আগামী নির্বাচনের আগে শেষ বাজেট। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদের টানা ১৫তম বাজেট এটি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্রস্তাবিত বাজেট অনুমোদনে দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন।

অর্থমন্ত্রী যে বাজেট বক্তব্য দেবেন তার শিরোনাম দেওয়া হয়েছে- ‘উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

বিষয়:জাতীয় বাজেট ২০২৩-২৪ স্বর্ণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…