অর্থনীতি

পাচার হওয়া অর্থ ফেরত আনা বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা করছেন অর্থমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থমন্ত্রী ব্যাংকিং খাতের সংস্কার ও অর্থপাচার রোধে আইএমএফের সহায়তা চেয়েছেন, বিভিন্ন সাংবাদিক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা সরকারের বড় অগ্রাধিকার। সরকার এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।

আজ রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স কাজ করছে। এজন্য আলাদা কমিশন গঠনের প্রয়োজন নেই। অর্থ পাচারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য কারিগরি সহায়তা দরকার। তবে কবে নাগাদ টাকা ফেরত আসবে সুনির্দিষ্টভাবে এখনই বলা যাবে না।

অর্থ উপদেষ্টা বলেন, বাজারে স্বস্তি ফেরাতে সরকারি-বেসরকারি উদ্যােগ কাজ করছে। টিসিবি, ওএমএস, কৃষি বিপণন অধিদপ্তর কাজ করছে। এর সাথে বেশ কিছু বেসরকারি উদ্যোগও আছে, যা আমরা স্বাগত জানিয়েছি।

তিনি বলেন, ডিমের মতো সবজিসহ অন্য পণ্যের দামেও স্বস্তি আসবে। টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির আওতা আরও বাড়ানো হবে। ঢাকার বাইরেও টিসিবির পণ্য বিক্রি বাড়ানো হবে।

বিষয়:অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক পাচার হওয়া অর্থ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…