ফুটবল

ব্রাজিল ভালো খেলেছে

বলছেন রাফিনহা

ব্রাজিলের ফুটবল খেলোয়াড় মাঠে, জাতীয় দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ফুটবল খেলোয়াড় মাঠে, জাতীয় দলের জার্সিতে, ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্বকাপের বাছাইপর্বে সকালে উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়ে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দের গোলের পর সেলেসাওদের গোলটা করেন গের্সন। পরপর দুই ম্যাচে ড্র করে বছর শেষ হল ব্রাজিলের। দলটির ফরোয়ার্ড রাফায়েল ডিয়াজ রাফিনহা অবশ্য বলছেন ভালো খেলেছে ব্রাজিল।

রাফিনহা বলছেন, ‘আমরা আসলেই ভালো খেলেছি। সত্যি কথা বলতে দলের সবার জন্য গর্বিত। আজকে আমরা এখানে যেমন খেলেছি, তার থেকে বোঝা যায় আমাদের হারানো কঠিন।’

ঘরের মাঠের সমর্থকদের দুয়োধ্বনির বিষয়ে তারকা ফরোয়ার্ড বললেন, ‘এটা আসলে ফলাফলের জন্য এমন করেছে তারা। এই শব্দটার জন্য মাফ করবেন, আমরা আসলে নরকের মধ্যে খেলেছি।’

বিশ্বকাপ বাছাইপর্বে এপর্যন্ত ৮ ম্যাচ খেলেছেন রাফিনহা। ৪টি গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন একটি।

এদিন ৫৫ মিনিটে উরুগুয়েকে এগিয়ে নেন ভালভার্দে। ম্যাক্সিমিলিয়ানো আরাউজোর পাস থেকে আসা বল ব্রাজিলের জালে পাঠান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। মিনিট সাতেক পর ডি-বক্সে বাইরে বল পেয়ে মাটি কামড়ানো শটে জালে পাঠান গের্সন। সমতায় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

পয়েন্ট ভাগাভাগিতে লাতিন টেবিলে দুইয়ে অটুট উরুগুয়ে। ১২ ম্যাচে ৫ জয়, ৫ ড্র ও ২ হারে পয়েন্ট ২০। ৫ জয়, ৩ ড্র ও ৪ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে বছর শেষ করছে ব্রাজিল। টেবিলে শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইয়ে ১২ ম্যাচে ৮ জয় এক ড্র ও ৩ হারে বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট ২৫।

বিষয়:উরুগুয়ে গের্সন ব্রাজিল ভালভার্দে রাফিনহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…