চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলে ম্যাচ শেষে পুলিশের বুলেটে বিদ্ধ গোলরক্ষক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
খেলাধুলার মাঠে আহত ফুটবলারকে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে ফুটবল ম্যাচ শেষে রাবার বুলেটে বিদ্ধ হয়েছেন দ্বিতীয় বিভাগের দল গ্রেমিও অ্যানাপলিসের গোলরক্ষক র‌্যামন সুজা। প্রতিপক্ষের সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে খুব কাছ থেকে তাকে শ্যুট করে পুলিশ। আহত গোলরক্ষককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনার আগে অ্যানাপলিস ২-১ গোলে হেরেছে সেন্ট্রো ওয়েস্তের কাছে।

বুধবার ব্রাজিলের দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতা গোইয়ানো চ্যাম্পিয়নশিপে এমন ঘটেছে। জোনাস দুয়ার্তে স্টেডিয়ামে ম্যাচশেষে বাদানুবাদ ও হাতাহাতিতে জড়ান দুদলের ফুটবলার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ দুদলকে বোঝানোর চেষ্টা করে। তার ফাঁকে অ্যানাপলিসের এক ফুটবলারকে ধাক্কা দিয়ে বসেন প্রতিপক্ষের একজন। গোলরক্ষক সুজা চড়াও হন তখন। পরিস্থিতি সামলাতে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে, বিদ্ধ হন সুজা।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ‘খুব কাছ থেকে তাক করে সুজার পায়ে শট নেয় পুলিশ। বিদ্ধ হয়ে মাঠে লুটিয়ে পড়ার পর সুজাকে প্রাথমিক চিকিৎসা দেন গ্রেমিও টিম চিকিৎসক ডিয়েগো বেন্তো। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

Banglabid

সুজার উপর বন্দুক চালানো পুলিশকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে গ্রেমিও ক্লাব কর্তৃপক্ষ। গোইয়া রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয় ও প্রাদেশিক পুলিশ অবশ্য গ্রেমিওকে সেই আশ্বাস দিয়েছে।

Por esse ângulo fica mais BIZARRO ainda.

Que vergonha, que despreparo, e não é novidade. pic.twitter.com/AtV6uj4JkB

— Noite de Copa (@Noitedecopa) July 11, 2024

রাজ্যটির ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, ‘পুলিশের এ ধরনের আচরণ নিরাপত্তা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং তাদের পক্ষ থেকে যেকাউকে শারীরিকভাবে সুরক্ষা দেয়ার নিশ্চয়তা দিতে হবে।’

Reneta

পরে প্রাদেশিক পুলিশ বিবৃতিতে জানিয়েছে, ‘প্রশাসনিক সব বিধি অনুসরণ করে কঠোরতার সঙ্গে এই ঘটনা তদন্ত করা হবে। পুলিশ যথাযথ আইন মেনে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে এবং একইসঙ্গে যাতে কেউ এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না করতে পারে, এমন আদেশও দেয়া হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিগ্রেমিওপুলিশফুটবলব্রাজিললিড স্পোর্টসসুজা
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT