চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের অনুশীলনে ড্রোন উড়িয়ে আটক ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল অনুশীলনে ড্রোন উড়িয়ে আটক ৩ খেলোয়াড় ও কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে শনিবার ইকুয়েডরের বিপক্ষে নামবে ব্রাজিল। ম্যাচ সামনে রেখে সেলেসাওদের অনুশীলনে ড্রোন উড়িয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। ঘটনায় তিনজনকে আটক করেছে ব্রাজিল পুলিশ।

শনিবার ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি শুরু হবে ভোর ৭টায়। ১১ সেপ্টেম্বর, ভোর সাড়ে ৬টায় প্যারাগুয়ের মাঠে আতিথ্য নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। তার আগে মঙ্গলবার কুরিটিবায় অ্যাটলেটিকো পারানেন্সের মাঠে অনুশীলন করছিল কোচ ডোরিভাল জুনিয়রের দল। সেখানে ড্রোন ওড়ানোর ঘটনা ঘটে।

এই পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে অনুশীলন বন্ধ করতে হয়েছে, জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো। আটক তিনজনের মধ্যে একজন ব্রাজিলিয়ান, একজন ভেনেজুয়েলার এবং একজন ইকুয়েডরের নাগরিক। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কলম্বিয়ার নাগরিক বলে জানিয়েছিলেন।

গুপ্তচরবৃত্তির শঙ্কা উড়িয়ে দেননি কুরিটিবার নিরাপত্তা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট এভারটন তাবোরদা। বলেছেন, ‘আমরা এই অনুমান (গুপ্তচরবৃত্তির) নিয়ে কাজ করছি, যেহেতু প্রাথমিকভাবে আটককৃতরা খুব একটা তথ্য সরবরাহ করেননি, এমনকি মিথ্যা তথ্যও সরবরাহ করেছিলেন। বেআইনিভাবে ছবি ধারণ করে বিক্রি বা এরকম কিছু করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

ঘটনার বর্ণনায় ওই কর্মকর্তা বলেন, ‘ব্রাজিলিয়ান ড্রোনটি চালাচ্ছিলেন, তিনি খেলোয়াড় এবং অন্যান্যদের কাছাকাছি নিচু হয়ে ড্রোন উড়িয়েছিলেন। যখন দেখলেন, তারা তার কাছে আসতে চলেছে, তখন তিনি একটি কৌশল তৈরি করে ড্রোনটি গাছে ফেলে দেন। তাকে শনাক্ত করার পরে ইকুয়েডরীয়কেও শনাক্ত করা হয়। তাদের থানায় পাঠানো হবে, আমরা সংশ্লিষ্ট সব উপাদান সংগ্রহ করব, যেমন ছবি সংরক্ষণের জন্য ব্যবহৃত কম্পিউটার, ড্রোন এবং জড়িতদের সেলফোনও। রেকর্ড করা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।’

Reneta

গতমাসে প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্টে নিউজিল্যান্ডের অনুশীলনের সময় ড্রোন উড়িয়ে শাস্তি পায় কানাডা দল। তাতে ৬ পয়েন্ট কাটার পাশাপাশি দলটির প্রধান কোচ ও দুই কর্মকর্তাকে একবছরের জন্য নিষিদ্ধ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকইকুয়েডরডোরিভালড্রোনবিশ্বকাপ বাছাইব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT