চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচটা আর খেলতে চায় না ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত। বাছাইয়ে দাপট দেখিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু বাছাইপর্বের দুদলের একটি ম্যাচ শেষ হয়নি আজও! যে ম্যাচের মাঝপথে হানা দিয়েছিল ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। খেলা শুরুর ৬ মিনিট পর অতিথি আর্জেন্টাইন কজন ফুটবলারের কোয়ারেন্টাইন নিয়মভঙ্গের অভিযোগ এনে লড়াই থামিয়ে দিয়েছিল স্বাগতিক ব্রাজিল। ফিফা স্থগিত সেই ম্যাচটি খেলতে ক্রমাগত নির্দেশ দিয়ে চলেছে, কাজ হচ্ছে না। শেষ খবর, আলবিসেলেস্তেদের বিপক্ষে ম্যাচটি আর খেলতে চায় না সেলেসাওরা।

অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লক্ষাধিক সমর্থকের সামনে প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার। সেই ঘটনার পর ব্রাজিলের বিপক্ষে নামতে আগ্রহ হারায় আলবিসেলেস্তেরা। বাতিল হওয়া ম্যাচে দু’দলকেই জরিমানা করেছে ফিফা। পরে ম্যাচ আয়োজনের জন্য চাপ দিচ্ছে। কোনো দেশই দেখাচ্ছে না আগ্রহ। যা গড়িয়েছে আদালত পর্যন্ত। কোর্ট ফর আরবিট্রেশন অব স্পোর্ট এ মাসের শেষদিকে মামলার চূড়ান্ত রায় দেবে। তখন জানা যাবে ম্যাচটি আর আদৌ মাঠে গড়াবে কিনা।

ম্যাচটি আয়োজনে অবশ্য ব্রাজিল ফুটবল কনফেডারেশন ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ক্রমাগত চাপ দিয়ে চলেছে ফিফা। আসছে সেপ্টেম্বরে খেলা মাঠে গড়ানোর একটা আভাস ছিল। এরমাঝেই ফিফাকে ম্যাচটি একেবারে বাতিল করার জন্য অনুরোধ জানিয়েছে ব্রাজিল। জানিয়েছেন দেশটির কনফেডারেশন সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ। বিশ্বকাপের দুমাস আগে কোনো চোট ও সাসপেনশনের ঝুঁকি নিতে চায় না ব্রাজিল, অনাগ্রহের কারণ হিসেবে বলেছেন এটি।

‘আমরা ফিফার সাথে যোগাযোগ করব, যাতে ওই ম্যাচটি না খেলতে হয়। আমাদের কোচিং স্টাফদের অনুরোধ রাখার যথাসাধ্য চেষ্টা করব। আমাদের অগ্রাধিকার হল কাতারে ষষ্ঠ বিশ্বকাপ জেতা। যদি ম্যাচটি খেলতে সেলেসাওদের কোচিং স্টাফরা সুপারিশ না করে, তাহলে ম্যাচটি যাতে না হয় সেজন্য কাজ করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ বাছাইপর্বকাতার বিশ্বকাপ-2022ফিফাব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ!

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে জরুরি বার্তা দিলো বিআরটিএ!

জুন ২৭, ২০২৬

বাংলাদেশকে নিষিদ্ধ ও তহবিল বন্ধ করতে আইসিসিতে চিঠি বুলবুলের

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ-ইসরায়েলের প্রাথমিক চুক্তি সই

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT