চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল নিয়ে উন্মাদনা, পাড়া-মহল্লায় ‘ব্রাজেন্টিনা ক্লাব’!

ব্রাজিল-আর্জেন্টিনা বিভাজনের গল্পে আইস্ক্রিনের সিরিজ, অভিনয়ে প্রথমবার জামাল ভূঁইয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ২৫, জুন ২০২৬
বিনোদন
A A

বাংলাদেশ বিশ্বকাপে খেলে না, কিন্তু বিশ্বকাপের সবচেয়ে বড় লড়াইগুলোর একটি হয় এখানেই! ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই দুই শিবিরে বিভক্ত দেশের কোটি সমর্থক, পতাকার দখলযুদ্ধ, তর্ক-বিতর্ক আর আবেগের বিস্ফোরণ।

এবারও হচ্ছে না ব্যতিক্রম। খেলার মাঠটা হয়তো আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়, কিন্তু উত্তাপটা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়।

বিশ্বকাপের মাঠে ম্যাচ শুরুর আগেই বাংলাদেশে শুরু হয়ে যায় সমর্থকদের আবেগ, তর্ক আর উন্মাদনার আরেক বিশ্বকাপ সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে আইস্ক্রিনের সিরিজ ‘ব্রাজেন্টিনা ক্লাব’।

এটি নির্মাণ করেছেন তারিক মুহাম্মাদ হাসান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফুটবলার জামাল ভূঁইয়া, তাসনুভা তিশা, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহীদ উন নবী। প্রতি এপিসোড ২৫ মিনিট করে আট পর্বের এই সিরিজটি খুব শিগগির আইস্ক্রিনে মুক্তি পাবে।

তারিক মুহাম্মাদ হাসান বলেন, ওয়ার্ল্ডকাপ উত্তেজনার মধ্যে বাংলাদেশের মহল্লায় মহল্লায় মজার মজার যে কাণ্ড ঘটে তাই দেখানো হয়েছে এতে। খুব সাধারণ গল্পগুলো আমরা মজা করে তুলে এনেছি। দর্শকরা খুব শিগগির আইস্ক্রিনে ‘ব্রাজেন্টিনা ক্লাব’ দেখতে পাবেন।

এই সিরিজের মাধ্যমে প্রথমবার অভিনয় করলেন ফুটবলার জামাই ভূঁইয়া। তাকে নেয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, ফুটবল বা ক্রিকেট নিয়ে অনেক আগে থেকে ফিকশন বানিয়েছি। ক্রিকেটার আশরাফুল, জাহানারা, সাবেক ফুটবলার আমিনুল সবাইকে নিয়ে কাজ করেছি। আমার এবারের গল্পে দর্শক যেন অন্যরকম ফ্লেভার পায় এজন্যই জামাল ভূঁইয়া। তাছাড়া সে দেশ ও বিদেশের দর্শকদের কাছে পরিচিত। এজন্য তাকে রেখেছি।

Reneta

প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে জামাল ভূঁইয়া জানান, এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটকে বা সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম।

পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লাগছে। ক্যামেরার সামনের অভিনয়ের ব্যাপারটা সহজ নয় বলেও মন্তব্য করেন এই ফুটবল তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনজামাল ভূঁইয়াতাসনুভা তিশাব্রাজেন্টিনা ক্লাবলামিমা লামলিড বিনোদনশরাফ আহমেদ জীবনসহীদ উন নবী
শেয়ারTweetPin

সর্বশেষ

এই বিশ্বকাপে ফ্রান্স-আর্জেন্টিনা বেশি এগিয়ে: একেএম বাতেন

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লড এআইয়ে শক্তিশালী মডেল আবারও ব্যবহারের অনুমতি দিল মার্কিন সরকার

জুন ২৮, ২০২৬

বক্স অফিসে কেমন জমলো ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?

জুন ২৮, ২০২৬

‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ

জুন ২৮, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন!

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT