চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাক্ষণবাড়িয়ার সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ইসি ভবনে হাতাহাতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
বৈঠকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে হাতাহাতি, ব্রাক্ষণবাড়িয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-স্ংগৃহিত

ব্রাক্ষণবাড়িয়ার সংসদীয় আসন ২ ও ৩ এর সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানির প্রথম দিনেই হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা লাঞ্ছিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনারের সামনে এই হাতাহাতির ঘটনা ঘটে।

রোববার (২৪ আগস্ট) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সিইসির সভাপতিত্বে শুরু হওয়া শুনানিতে এই ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে ইসিতে। শুনানির একপর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে পড়লে হাতাহাতি শুরু হয়। উপস্থিত পুলিশ সদস্য ও ইসি কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Banglabid

এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘প্রথমে তারা আমাদেরকে ধাক্কা দেয়। এটা দেখে আমার অনুসারীরা বসে থাকেনি। তাদের ধাক্কার প্রতিবাদে আমার লোকজন ধাক্কা দিয়েছে।

এঘটনা নির্বাচন কমিশনের ভাবমুর্তি ক্ষুণ্ণ করেছে বলে জানান এই বিএনপি নেত্রী।

শুনানিতে অংশ নিয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। ওই এলাকার বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন।

Reneta

আতাউল্লাহ নামে একজন নিজেকে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) নেতা দাবী করে বলেন,  শুনানি চলাকালে তার ওপর হামলা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে দেড় হাজারের বেশি দাবি-আপত্তির আবেদন জমা হয় নির্বাচন কমিশনে। এসব আবেদন নিয়ে আজ থেকে শুনানি শুরু হয়েছে। এই শুনানি চলবে আগামী ২৭ অগাস্ট পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিব্যারিস্টার রুমিন ফারহানাব্রাক্ষণবাড়িয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT