চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় সরকার বিরোধীদলের ওপর দোষ চাপাচ্ছে: ফখরুল

রাহুল রায় রাহুল রায়
৩:১১ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৬
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরের মতো ঘটনা সরকারই ঘটিয়ে বিরোধীদলের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিপ্লব ও সংহতি দিবসে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দেয়ার পর দলের মহাসচিব বলেছেন ৭ নভেম্বরের ইতিহাস বিকৃত করা হচ্ছে।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে বিএনপি‘র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। পরে এই দিবস নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন,  ‘সেই দিনে দেশপ্রেমিক জনগণ বন্দি অবস্থা থেকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে মুক্ত করে তার কাছে দায়িত্ব অর্পণ করেছিল। সে দিন থেকেই আধুনিক বাংলাদেশের নতুন একটি অধ্যায় শুরু হয়েছিল। জিয়াউর রহমান তার নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে ছিলেন।’ bnp2

বিএনপির এ নেতা আরো বলেন, ‘আজকের এই দিনটি বিএনপি শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করে। কিন্তু দুর্ভাগ্য ও দুঃখের কথা আওয়ামী লীগের  সরকার ক্ষমতায় আসার পরে তারা ৭ নভেম্বর এই দিনটিকে সব সময়েই অবমূল্যায়ন করেছে। শুধু তাই নয় ইদানিংকালে তারা তাদের বিভিন্ন প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে এই দিনটি সর্ম্পকে বিকৃত ইতিহাস বর্ণনা করছে।’

ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনা নিয়েও কথা বলেন ফখরুল। ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দুদের ওপর আক্রমণের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। অতীতেও হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর এবং সম্পত্তি লুট করেছে এই আওয়ামী লীগ। তাদের হাতে কোনো ধর্মের লোকই এখন আর নিরাপদ নয়।

৭ নভেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশের অনুমতি না পেলেও মির্জা ফখরুল আশা প্রকাশ করেছেন ৮ নভেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারা সমাবেশের অনুমতি পাবেন।

ট্যাগ: বিএনপিব্রাক্ষণবাড়িয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীরা কীভাবে ট্রাম্পকে ভোট দিতে পারে: বারবারা বুশ

পরবর্তী

৭ নভেম্বর থেকে কী শিক্ষা নেবে বাংলাদেশ?

পরবর্তী

৭ নভেম্বর থেকে কী শিক্ষা নেবে বাংলাদেশ?

দূষণের ভয়াবহতায় দিল্লির বৈঠকে গেলেন না সোনিয়া গান্ধী!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT