চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ফের বাড়ল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ব্রাহ্মণবাড়িয়ায় আদালত ভবনের ছবি, আইনজীবীদের কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

মনজুরুল আলম: ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের অচলাবস্থা কাটছেই না। দাবি আদায় না হওয়ায় তৃতীয় দফায় আবারও বাড়ানো হয়েছে আদালত বর্জন কর্মসূচী।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দ্বিতীয় দফায় বর্ধিত কর্মসূচীর শেষ দিনে আবারও আগামী তিন দিনের জন্য আদালত বর্জন কর্মসূচী গ্রহণ করেছে জেলা আইনজীবী সমিতি। নতুন কর্মসূচীর আওতায় আগামী রবি, সোম ও মঙ্গলবার পর্যন্ত আদালতে কোন বিচারিক কার্যক্রমে অংশ নেবেন না আইনজীবীরা।

বৃহস্পতিবার আদালত বর্জনের ষষ্ঠ দিনে জেলা আইনজীবী সমিতি ভবনে অবস্থান নিয়ে তারা কর্মসূচী পালন করেন। এ সময় মামলার শুনানি ও হাজিরাসহ কোন মামলারই কার্যক্রম পরিচালিত হয়নি। এতে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার বিচার প্রার্থীর বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিচারপ্রার্থীরা দূর-দূরান্ত থেকে এলেও আদালতের স্বাভাবিক কার্যক্রম না থাকায় তাদের ফিরে যেতে হয়েছে।

Banglabid

ভুক্তভোগী বিচারপ্রার্থীরা জানান, দূর-দূরান্ত থেকে টাকা খরচ করে আদালতে এসেও বিচারিক কার্যক্রম না থাকায় তারা  হতাশ।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তানভীর ভূইয়া জানান, কর্মসূচী চলমান রয়েছে। দাবি আদায় না হওয়ায় তৃতীয় দফায় আগামী রবি, সোম ও মঙ্গলবার পর্যন্ত আমাদের কর্মসূচী বাড়ানো হয়েছে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জেলা জজ শারমিন নিগার, ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ ফারুক ও আদালতের নাজির মোমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাদের অপসারণের দাবি জানিয়ে ৫ জানুয়ারি থেকে এ কর্মসূচী পালন করছে আইনজীবীরা।

Reneta

অন্যদিকে এজলাসে বিচারকের সাথে আইনজীবীদের অশোভন আচরণের ঘটনায় ও জেলা জজসহ বিচারকের বিরুদ্ধে অশালীন স্লোগান দেয়ায় সভাপতিসহ ২৪ জন আইনজীবীকে হাইকোর্টে তলব করেছে আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালত বর্জনব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ ও ভারত সফর

পরবর্তী

ফেব্রুয়ারিতে তিন দিনব্যাপী ‘হোপ ফেস্টিভ্যাল’ করবে ব্র্যাক

পরবর্তী
ব্র্যাকের হোপ ফেস্টিভ্যালের আলোচনা সভায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতে তিন দিনব্যাপী ‘হোপ ফেস্টিভ্যাল’ করবে ব্র্যাক

চুয়াডাঙ্গায় ঘন কুয়াশার মধ্যে যানবাহন চলাচল, অচল জনজীবন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, অচল জনজীবন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT