চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় কথা কাটাকাটির জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২২
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের সময় আহত ৩৫, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই বন্ধুর কথা কাটাকাটির জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা গ্রামে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষে আহত ৩৫ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন, ওমর আলী (২৮), কাজল (৪৮), জহির মোল্লা (৪৫), কাউসার (৫০), মামুন মোল্লা (৩০), লোকমান মোল্লা (৬০), সোহেল (৩৮), শামসুল হক (৪৭), সালমা (৩৫), ইকবাল (৩০), স্বপন (২২), রিয়াদ (১৭), জালাল (২৮), তাকলিক (৩৫), আহাদ (৩৭), আশাদুল (১৭), আমিন (২০), অম্বর (২৫), নয়ন (২০), জাবেদ (১৮), আরমান (১৮), জসিম (২৬), মনির (১৭), রাসেল (১৭), শুরাফ (৪৫), জসিম (১৮), এড. এমদাদুল হক (৩৫), আশুক (৩৫), হাফেজ ধন মিয়া (৫০), চুট্টু মিয়া (৩০), ইসমাইল (৩৭), রাকিব (২৩), কোশেন (৪০), আংগুর (৩০), জহির মোল্লা (৪৫)। এরমধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Banglabid

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আবদাল মিয়ার ছেলের রায়হানের সাথে হোসেন মিয়ার ছেলে জাবেদের বন্ধুত্বের সম্পর্ক। বিকেলের দিকে স্থানীয় একটি খেলাধুলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এরই জেরে দুইজনের গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত পর্যন্ত চলে এই সংঘর্ষ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষের ৩৫জন আহত হয়। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় এসে চিকিৎসা নেন। এরমধ্যে ৭জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত থাকায় ১০জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানে টানা চার সপ্তাহ ধরে বিক্ষোভে ১৮৫ জন নিহত

পরবর্তী

ঘরের সেমিতে খেলার সমীকরণ জটিল করে তুলল বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের পাশে ফিল্ডার দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের সেমিতে খেলার সমীকরণ জটিল করে তুলল বাংলাদেশ

নরসিংদীর আড়িয়াল খাঁ নদে ডুবে তিন শিশুর মৃত্যু নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর আড়িয়াল খাঁ নদে ডুবে তিন শিশুর মৃত্যু

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT