বিনোদন

কথিত প্রেমিকার সঙ্গে ৫৯ তম জন্মদিন পালন করলেন ব্র্যাড পিট

ব্র্যাড পিট ও তার প্রেমিকা ৫৯ তম জন্মদিনে একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাড পিট ও তার প্রেমিকা ৫৯ তম জন্মদিন উদযাপন করছেন, তারা একটি গাড়ির মধ্যে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কথিত প্রেমিকা ইনেস দে রামোন এর সঙ্গে নিজের ৫৯ তম জন্মদিন পালন করে গুঞ্জন উস্কে দিলেন ব্র্যাড পিট। জানা গেছে, হলিউডে বেশ জমজমাট আয়োজনে জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন ব্র্যাড পিট।

শোনা যাচ্ছে বেশ কয়েক মাস ধরেই প্রেম করছেন ব্র্যাড পিট ও রামোন। ১৮ ডিসেম্বর রবিবার, ব্র্যাড পিটের জন্মদিনের পার্টিতে এই জুটিতে একই গাড়িতে আসতে দেখা গেছে। পার্টিতে দুজনকে বেশ ঘনিষ্ঠভাবেও দেখা গেছে বলে জানিয়েছে সূত্র।

এর আগে ‘পিপল’ ম্যাগাজিনে ব্র্যাড পিটের কাছের এক সূত্র বলেছেন, ‘ব্র্যাড পিট বর্তমানে রামোনে ডুবে আছেন।’

চলতি বছরের শুরুতেই ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’ তারকা পল ওয়েসলির সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর দিয়েছেন রামোন। এর পর থেকেই ব্র্যাড পিটের সঙ্গে একাধিকবার দেখা গেছে রামোনকে।

২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন হলিউডের বিখ্যাত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:ব্র্যাড পিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…