বিনোদন

‘ডেট’ করছেন, তবে ‘সিরিয়াস’ নন ব্র্যাড পিট

ব্র্যাড পিট ও অনন্যা পাঞ্জাবি ছবি, হলিউড ও বলিউড তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাড পিট ও অনন্যা পাঞ্জাবি ছবি, হলিউড ও বলিউড তারকা, বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্র্যাড পিট ও এমিলি রাতাজকাওস্কি একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন। একসঙ্গে তাদেরকে ‘ডেট’-এ যেতে দেখা গেছে বহুবার। তবে তাদের কাছের এক সূত্র জানিয়েছেন, সম্পর্কের ব্যাপারে দুজনের কেউই ‘সিরিয়াস’ নন।

‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-কে এক সূত্র বলেছে, “ব্র্যাড ও এমিলি একে অপরের সঙ্গ উপভোগ করছেন। তবে ব্র্যাড পিট এখনও ‘সিঙ্গেল’ এবং তারা ‘সিরিয়াস’ নন।”

সূত্রের মতে ব্র্যাড পিট এবং এমিলি দুজনেই তাদের বিয়ে বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত। একারণে নতুন কোনো সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাইছেন না তারা। তবে তারা ভাল সময় কাটাচ্ছেন এবং অনেকেই মনে করছেন তাদের মাঝে সম্পর্ক গড়ে উঠতে পারে।

গত সেপ্টেম্বরে সেবাস্তিয়ান বিয়ার-ম্যাকক্লার্দের সঙ্গে এমিলি রাতাজকাওস্কির বিচ্ছেদ হয়েছে। ২০১৬ সালে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি বিচ্ছেদের ঘোষণা দেন।

সূত্র: পিপল 

বিষয়:ব্র্যাড পিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…