চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমনওয়েলথ স্কলারশিপ সাইকেলে ব্র্যাক ইউনিভার্সিটি নির্বাচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
- সেমি লিড, কর্পোরেট নিউজ
A A
BRAC University becomes Bangladesh host for Queen Elizabeth Commonwealth Scholarships 2026-27. Channel i News - চ্যানেল আই নিউজ

একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপস এর ২০২৬-২৭ অ্যাওয়ার্ড সাইকেলের জন্য নির্বাচিত হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।

অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) পরিচালিত এই মর্যাদাপূর্ণ স্কলারশিপের লক্ষ্য হলো কমনওয়েলথভুক্ত নিম্ন বা মধ্যম আয়ের দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দু’বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ করে দেওয়া।

স্কলারশিপটিতে কমনওয়েলথের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ফুল ফান্ডেড টিউশন ফি, মাসিক স্টাইপেন, রিটার্ন এয়ার টিকিট, আগমন ভাতা এবং গবেষণা সহায়তা অনুদান (শর্তসাপেক্ষে)। আবেদন করা যাবে আগামী ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

Banglabid

এই অ্যাওয়ার্ড সাইকেলে ব্র্যাক ইউনিভার্সিটিতে মোট চারটি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। সেগুলো হলো-মাস্টার অব পাবলিক হেলথ, মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ, মাস্টার অব এডুকেশন ইন এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড স্কুল ইমপ্রুভমেন্ট এবং মাস্টার অব সায়েন্স ইন বায়োটেকনোলজি। প্রার্থীদের ব্র্যাক ইউনিভার্সিটি নির্ধারিত একাডেমিক ও ভর্তির যোগ্যতা থাকতে হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, ‘অনেক বৈশ্বিক সমস্যার সমাধান বাংলাদেশে পাওয়া সম্ভব। এই স্কলারশিপের মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এখানে এসে মানুষজনের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি তারা নতুন একটি দেশের সংস্কৃতি জানতে পারবেন। এটি তাদের জন্য সত্যিই একটি চমৎকার সুযোগ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমনওয়েলথ স্কলারশিপব্র‌্যাক ইউনিভার্সিটিস্কলারশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় এইচপির

আগস্ট ৮, ২০২৬

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT