চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কেট ক্যাপিটালাইজেশনে ১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াল ব্র্যাক ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৫
কর্পোরেট নিউজ
A A

দেশের পুঁজিবাজারে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে এক বিলিয়ন মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন অতিক্রম করে এই নৈপুণ্য অর্জন করেছে ব্যাংকটি।

শনিবার (২৬ জুলাই) ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের এই উল্লেখযোগ্য অর্জন ব্যাংকটির পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনার ব্যাপারে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের অবিচল আস্থার প্রতিফলন। ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক সাফল্যের মূলে রয়েছে ব্যাংকটির কর্পোরেট সুশাসন, আর্থিক সক্ষমতা এবং দেশি ও বিদেশি ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত দেশসেরা ক্রেডিট রেটিং। কর্পোরেট সুশাসন এবং মূল্যবোধ-নির্ভর ব্যাংকিংয়ের দৃষ্টান্ত হিসেবে বিবেচিত ব্র্যাক ব্যাংক প্রায় সকল প্রধান আর্থিক সূচকে নিজের শীর্ষস্থান ধরে রেখেছে।

ব্লু-চিপ স্টক হিসেবে বিবেচিত ব্র্যাক ব্যাংকের শেয়ারমূল্য সাম্প্রতিক সময়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ—উভয় বাজারেই ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। ২১ জুলাই ২০২৫ ব্যাংকটির শেয়ারের বাজারমূল্য ৬৩.৭০ টাকায় উন্নীত হয়েছে, যা ফেস-ভ্যালু (অভিহিত মূল্য) ১০ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

ব্যাংকটির ১৯৯ কোটি তালিকাভুক্ত শেয়ারের মধ্যে ডিরেক্টর ও স্পন্সরদের অংশ ৪৬.১৭% এবং বিদেশি বিনিয়োগকারীদের অংশ ৩৩.৭৯%, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ। বাকি অংশের মধ্যে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর শেয়ারহোল্ডিংয়ের হার ১৩.২৮% এবং সাধারণ বিনিয়োগকারীদের অংশ ৬.৭৬%।

৫,০০০ কোটি টাকার অনুমোদিত ও ১,৯৯১ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে ব্র্যাক ব্যাংক সকল গুরুত্বপূর্ণ আর্থিক সূচক, যেমন: আর্নিং পার শেয়ার (ইপিএস), রিটার্ন অন ইক্যুইটি (আরওই),রিটার্ন অন অ্যাসেট (আরওএ), নন-পারফর্মিং লোন (এনপিএল) এবং কর-পরবর্তী মুনাফায় লক্ষণীয় প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে।

Reneta

ব্র্যাক ব্যাংকের এমন উল্লেখযোগ্য অর্জন সম্পর্কে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, বাংলাদেশের প্রথম এবং একমাত্র ব্যাংক হিসেবে মার্কেট ক্যাপিটালাইজেশনে এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এই মাইলফলক ব্র্যাক ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের অবিচল আস্থারই প্রতিফলন।

তিনি আরও বলেন, এই অর্জন সকলের কাছে আমাদের শক্তিশালী সুশাসন সংস্কৃতি, বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ভ্যালু ও ইমপ্যাক্ট তৈরির প্রতিশ্রুতিকে তুলে ধরে। আমরা টেকসই প্রবৃদ্ধি ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

ব্র্যাক ব্যাংক পিএলসি:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৯১টি শাখা, ৯৪টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৩ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১ বিলিয়ন মার্কিন ডলারব্র্যাক ব্যাংকমার্কেট ক্যাপিটালাইজেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT