চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্টারকার্ডের চারটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্র্যাক ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২২
অর্থনীতি
A A
ব্র্যাক ব্যাংক মাস্টারকার্ডের চারটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’-এ চারটি পুরস্কার অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ‘মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডমেস্টিক)’, ‘মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ইন্টারন্যাশনাল)’, ‘মাস্টারকার্ড পিওএস অ্যাকোয়্যারিং বিজনেস’ এবং ‘মাস্টারকার্ড বিজনেস গ্রোথ’ এই চারটি ক্যাটেগরিতে সেরা পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক।

উদ্ভাবন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদান রাখায় মাস্টারকার্ড ব্র্যাক ব্যাংক-কে এ স্বীকৃতি প্রদান করেছে।

২০১৯ সালে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালুর পর থেকে ব্র্যাক ব্যাংক বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে। ‘পিওএস অ্যাকোয়্যারিং বিজনেস’ ক্যাটেগরিতে ধারাবাহিকভাবে পুরস্কার অর্জন করে আসছে।

Banglabid

গত ২৪ নভেম্বর ২০২২ ঢাকায় র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কারগুলো গ্রহণ করেন ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবং হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংক-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ খুরশিদ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাস্টারকার্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার, সাউথ এশিয়া বিকাশ ভার্মা, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার, বাংলাদেশ সৈয়দ মোহাম্মদ কামাল, বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও মার্চেন্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংক এর হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ মাহীয়ুল ইসলাম বলেন, “মাস্টারকার্ড থেকে এই সম্মানজনক স্বীকৃতি কার্ড ব্যবসায় আমাদের দৃঢ় ও শক্তিশালী অবস্থানের এক প্রতিফলন। আমাদের কার্ডের অনন্য ও আকর্ষণীয় সুবিধাদি ও অ্যাকোয়ারিংয়ে বিস্তৃত নেটওয়ার্ক গ্রাহক ও মার্চেন্টদের আস্থা অর্জনে সাহায্য করেছে, যা কার্ড ব্যবসায় আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সহায়তা করেছে। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে ও কার্ড সেক্টরে আমাদের সুদৃঢ় অবস্থান ধরে রাখতে আগামী দিনে আমরা আমাদের অভিনব সেবা প্রবর্তন অব্যাহত রাখবো। মাস্টারকার্ডের সাথে পার্টনারশিপকে আমরা গুরুত্ব দিয়ে থাকি এবং আমরা একসাথে কাজ করে যাবো। আমাদের উপর আস্থা রাখার জন্য ও মাস্টারকার্ড প্রপোজিশন প্রদানের সুযোগ দেয়ার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্র্যাক ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মরুর বুকে উটের পিঠে বিশ্বকাপ পর্যটকরা

পরবর্তী

নেইমার ছাড়া ব্রাজিলের ছন্দপতন হবে: গোলাম সারোয়ার টিপু

পরবর্তী
গোলাম সারোয়ার টিপু ব্রাজিলের ফুটবল দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ছাড়া ব্রাজিলের ছন্দপতন হবে: গোলাম সারোয়ার টিপু

ফুটবল খেলোয়াড়ের গোলের উদযাপন ও প্রতিপক্ষের ডিফেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ গোলের রোমাঞ্চে ক্যামেরুন-সার্বিয়ার কেউ জেতেনি

সর্বশেষ

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT