ক্রিকেট

বিপিএলের ট্রফি উন্মোচনে এলেন না সাকিব

BPL T20 2023 trophy unveiling with players at the event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

BPL T20 2023 trophy unveiling event with players standing on the field in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

গত আসরে ফাইনালের আগে হয়েছিল ট্রফি উন্মোচন। এবার টুর্নামেন্ট শুরুর আগেই। তবে সাকিব আল হাসানের বেলায় চিত্রটা আগের মতোই। এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আনুষ্ঠানিকতায় থাকলেন না ফরচুন বরিশালের অধিনায়ক।

সাকিবের জায়গায় আসেন দলটির আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বরিশালের আঞ্চলিক ভাষায় চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাকিব কেন আসেননি সেটি জানা যায়নি। তবে বাকি ছয় দলের অধিনায়কই দাঁড়িয়েছিলেন ট্রফির সামনে। অংশ নেন ফটোসেশনে।

বিপিএলে সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস। সিলেট সিক্সার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, ইয়াসির আলি চৌধুরী খুলনা টাইগার্সের অধিনায়ক।

এছাড়া নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের, শুভাগত হোম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ও নাসির হোসেন ঢাকা ডমিনেটরসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।

বিষয়:ফরচুন বরিশাল বিপিএল-২০২৩ বিসিবি সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…