ক্রিকেট

বিপিএলে ফিরছেন না শোয়েব মালিক

শোয়েব মালিকের হাসিমুখের ছবি, ক্রিকেটার হিসেবে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শোয়েব মালিকের একটি ছবি, যেখানে তিনি হাসিমুখে দেখা যাচ্ছে, ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা পর্বের তিন ম্যাচেই শেষ হয়ে গেল পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের এবারের বিপিএল মৌসুম। ফরচুন বরিশালে খেলা অভিজ্ঞ ক্রিকেটার শুরুর ধাপের ম্যাচগুলো শেষ করে দুবাই গিয়েছিলেন। ব্যক্তিগত কাজ সেরে সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু তিনি ফিরছেন না, জানিয়েছে ফরচুন বরিশাল।

বৃহস্পতিবার দুপুরে বিবৃতিতে বরিশাল জানিয়েছে, ‘এই মৌসুমের জন্য শোয়েব মালিক বিপিএল ছেড়েছেন।’ তার বদলি হিসেবে বরিশালে যোগ দিতে পারেন পাকিস্তানের আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।

এদিকে দলটির আফগান ওপেনার ইব্রাহিম জাদরান বুধবার ঢাকা ছেড়েছেন। সিলেট পর্বে তাকেও পাবেন না বরিশাল। জানা গেছে, জাতীয় দলের দায়িত্ব পালন করতে দেশে ফিরেছেন এ ক্রিকেটার।

সিলেটে শুক্রবার শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় ধাপ। ইব্রাহিম জাদরান দুটি ম্যাচ খেলেন। প্রথমটিতে ১২ ও পরেরটিতে ১১ রানে আউট হন। তৃতীয় ম্যাচে একাদশে জায়গা হয়নি।

বরিশালের হয়ে শোয়েব মালিক খুব একটা ভালো করতে পারেননি। রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে অপরাজিত ১৭ রান। দ্বিতীয় ম্যাচে করেন অপরাজিত ৫ রান। সবশেষ ম্যাচে ৭ রান করে আউট হন।

বিষয়:ফরচুন বরিশালবিপিএল ২০২৪ লিড স্পোর্টসশোয়েব মালিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…