চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ বিয়ে করছেন শোয়েব মালিক?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিয়ে নিয়ে ফের আলোচনায় পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। এরই মধ্যে তিনবার বিয়ে করেছেন তিনি। এবার নতুন আলোচনা, চতুর্থবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন ৪৪ বর্ষী তারকা অলরাউন্ডার।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের অভিনেত্রী ভানিজা সাত্তারকে বিয়ে করতে চলেছেন শোয়েব মালিক। যদিও এই দাবির পক্ষে এখনও পর্যন্ত মালিক বা সাত্তার কেউই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি। এই বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সামাজিক মাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

২০০২ সালে শোয়েব মালিক প্রথমবার ভারতের হায়দরাবাদের বাসিন্দা আয়েশা সিদ্দিকিকে বিয়ে করেন। আট বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ২০১০ সালে হায়দরাবাদে সানিয়া মির্জা ও শোয়েব মালিক বিয়ে সারেন। ২০১৮ সালে তাদের প্রথম সন্তান ইজ়হানের জন্ম হয়।

এরপর সানা জাভেদের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে শোয়েবের প্রেম হয়। সেই সময় তিনি সানিয়ার সঙ্গে বৈবাহিক জীবনে ছিলেন। সানিয়া বিষয়টা জানার পর দূরত্ব বাড়ান ও বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের কিছুদিন পরই ২০২৪ সালের ২০ জানুয়ারি মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন। এবার খবর, সানা জাভেদের সঙ্গেও শোয়েবের সংসার ভাঙনের খবর বেরিয়েছে।

আলোচনায় থাকায় ভানিজা সত্তার একজন উদীয়মান পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী। তিনি হুম টিভির জনপ্রিয় নাটক ‘লাডলি’তে ‘নাজো’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। করাচিতে জন্ম ও বেড়ে ওঠা সত্তার করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানবিয়েভানিজালিড স্পোর্টসশোয়েব মালিক
শেয়ারTweetPin

সর্বশেষ

চতুর্থ বিয়ে করছেন শোয়েব মালিক?

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

পরিকল্পিতভাবে বিন্তিকে হত্যা করে সিয়াম: পুলিশ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সেনাবাহিনীতে পদায়ন ও রদবদল

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ঘুষের লাখ টাকাসহ দুদকের জালে উপজেলা প্রকল্প কর্মকর্তা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

‘চলো, একসঙ্গে জীবনের সেরা সময়টা কাটাই’

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT