চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: ড্রাফটের আগেই অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে চায় বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে তদন্ত শেষ হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। তদন্ত রিপোর্টে কী আছে তা প্রকাশ না করলেও আসন্ন আসরের ড্রাফটের আগেই অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে চায় বিসিবি।

বৃহস্পতিবার বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

বলেছেন, ‘আমরা ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন অ্যালেক্স মার্শালকে দিয়েছি। সে সবকিছু দেখে অপরাধ অনুযায়ী চার্জ ফ্রেম করবে। তারপর সে আমাদের একটা সাজেশন দেবে। সে যে চার্জ ফ্রেম করবে সেটার ওপর ভিত্তি করেই আমরা তাদের খেলতে দিব না। আমরা চাচ্ছি ড্রাফটের আগেই এটা পেতে। সুতরাং একটা টাইমলাইন আছে।’

ফিক্সিংয়ে অভিযুক্তদের তালিকায় ক্রিকেটাররা ছাড়াও সাংবাদিক ও ম্যানেজমেন্টের কেউ কেউ জড়িত ছিল বলেও জানালেন শাখাওয়াত হোসেন। বলেছেন, ‘ড্রাফটের আগে যদি নাম (ফিক্সিংয়ে অভিযুক্তদের) পাই তাহলে ড্রাফটে তাদের নাম থাকবে না। একটা কথা মনে রাখবেন শুধু খেলোয়াড় না কিন্তু সাংবাদিকও আছে, ম্যানেজমেন্টও আছে। শুধু খেলোয়াড় না কিন্তু।’

বিপিএলের আসন্ন আসরের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজিকে দায়িত্ব দিয়েছে বিসিবি। যে কারণে তারাই এখন বিপিএল আয়োজনের সবকিছু দেখভাল করছে। দল পাওয়ার জন্য আবেদন করা সব প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আজ বৃহস্পতিবার আলোচনায় বসেছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল। সেখানে ফ্র্যাঞ্চাইজিরা বিপিএলে নিলাম পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি জানিয়েছেন।

বলেছেন, ‘আজকে এটা (বিপিএলে নিলাম) নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন পরবর্তী বিপিএলের সভায় এটা নিয়ে আরও কথা বলব। আমাদের তো সময় আছে। ১৫ তারিখের পরে কিন্তু আমাদের প্লেয়ার্স ড্রাফট। এটা আজকে আমরা শুনেছি, লিখে নিয়েছি। এটা নিয়ে আমরা আলোচনা করে যেটা ভালো হয় লিগের জন্য সেটা করা হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতেখার রহমানফিক্সিংবিপিএলবিসিবিলিড স্পোর্টসশাখাওয়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টারমারের পদত্যাগে প্রধানমন্ত্রী হতে চান অ্যান্ডি বার্নহ্যাম

জুন ২২, ২০২৬

ম্যারাডোনা হ্যাটট্রিক করেছিলেন, মেসি কী করবেন

জুন ২২, ২০২৬

এইচএসসির প্রশ্ন ও ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর যে বার্তা

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের সার্চ কমিটিতে সদস্য হলেন যারা

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT