চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে বিপিএল প্লে-অফে কে কার প্রতিপক্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

নানা নাটকীয়তা, বর্জন ঘোষণা, আবার মাঠে ফেরার পর শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের গ্রুপপর্ব। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্স এবং তলানির দল প্রথমবার আসরে অংশ নেয়া নোয়াখালী এক্সপ্রেস। নির্ধারিত হয়েছে কোয়ালিফায়ারে কে কার প্রতিপক্ষ।

আসরে ১০ ম্যাচ খেলে ৮টিতে জিতেছে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রাজশাহী। দুই হারসহ ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে দলটি। টেবিলের দুইয়ে আছে বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের চট্টগ্রাম রয়্যালস। ১০ ম্যাচের মধ্যে জিতেছে ৬টিতে, ১২ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে তারা।

প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে খেলবে শীর্ষের রাজশাহী ও দুইয়ের চট্টগ্রাম। ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দল দুটি।

টেবিলে তিনে রংপুর রাইডার্স। জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক লিটন দাসের দল ১০ ম্যাচ খেলেছে, জিতেছে ৬টিতে। চার হারসহ ১২ পয়েন্ট নিয়ে প্রথম এলিমিনেটরে খেলবে দলটি, প্রতিপক্ষ সিলেট টাইটানস। ১০ ম্যাচে তারা জিতেছে ৫টিতে, ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে। ২০ জানুয়ারি এলিমিনেটরের প্রথম ম্যাচে দুপুর একটায় নামবে দুদল।

ছয় দলের আসরে পঞ্চম দল ঢাকা ক্যাপিটালস। ১০ ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে, হেরেছে ৭টিতে। দলটির পয়েন্ট ৬। তলানির দলের নাম নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলে প্রথমবার খেলেছে তারা, ১০ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামবাংলাদেশবিপিএলরংপুররাজশাহীলিটনলিড স্পোর্টসশান্তসিলেট
শেয়ারTweetPin1

সর্বশেষ

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬

নতুন বাজেটে থাকছে যেসব সুখবর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল পেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT