ক্রিকেট

সহকারী কোচ জাকিকে জয় উৎসর্গ করল ঢাকা

ঢাকা ক্রিকেট দলের সহকারী কোচ জাকিরের ছবি, তিনি মাঠে প্রশিক্ষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ক্রিকেট দলের সহকারী কোচ জাকির মাঠে প্রশিক্ষণ দিচ্ছেন, তার পেছনে খেলোয়াড়রা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচের আগে হার্টঅ্যাটাক করেন ঢাকার সহকারী কোচ মাহবুব আলি জাকি। হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। কোচকে হারানোর দিনে রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা। বিপিএল চলতি আসরে নিজেদের প্রথম জয়টা জাকিকে উৎসর্গ করেছে ক্যাপিটালস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সেখানে জানান, রাজশাহীর বিপক্ষে জয় জাকিকে উৎসর্গ করার কথা।

বলেছেন, ‘আমরা আজকে আমাদের জয়টা আমরা উনাকে (জাকি) উৎসর্গ করতে চাই। আপনারা সবাই দোয়া করবেন উনার জন্যে, যেন আল্লাহ উনাকে জান্নাতবাসী করেন।’

বিষয়:জাকি ঢাকা বিপিএল-২০২৬ মিঠুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…