ক্রিকেট

ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেটকে ১৬৬ রানের লক্ষ্য দিল রাজশাহী

ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেটকে ১৬৬ রানের লক্ষ্য দিল রাজশাহী
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিপিএল চলতি আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে দারুণ করেছেন কেন উইলিয়ামসন ও জেমস নিশাম। তাদের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেট টাইটানসকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটের আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ গড়ে রাজশাহী।

রাজশাহীকে ভালো শুরু এনে দেন সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। উদ্ধোধনীতে ৪১ রান তোলেন দুজনে। ২১ বলে ২৬ রানে সাহিবজাদা ফিরলে জুটি ভাঙে। ৬২ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ১ চার ও ৪ ছক্কায় ১৫ বলে ৩২ রান করে আউট হন তানজিদ তামিম।

এরপর দ্রুতই আরও তিন উইকেট হারায় রাজশাহী। একে একে ফিরে যান নাজমুল হোসেন শান্ত (৭), মুশফিকুর রহিম (০) ও এসএম মেহেরোব হোসেন (০)। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী।

হাল ধরেন কেন উইলিয়ামসন ও জেমস নিশাম। দুই কিউই তারকা মিলে যোগ করেন ৭৭ রান। দলীয় ১৫৭ রানে ষষ্ঠ উইকেট হারায় দলটি। নিশাম ফেরেন ৪ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৪৪ রান করে। এরপর আরও তিন উইকেট হারালেও ১৬৫ রানের সংগ্রহ পায় রাজশাহী। উইলিয়ামসন ১ চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৪৫ রান করেন।

সিলেটের হয়ে সালমান ইরশাদ ৩ উইকেট নেন। নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।

বিষয়:কোয়ালিফায়ার সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…