চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের দুই অনুপ্রেরণা যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ছন্দে ছিলেন না লিটন দাস। চলতি বিপিএলে শুরুটা ভালো ছিল না অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটারের। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি। বাদ পড়ার দিনেই ফেরার বার্তা দিয়েছেন রেকর্ড গড়ে। বিপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি করেছেন ডানহাতি ব্যাটার। ৪৪ বলে শতকের দিনে বলেছেন, দুঃসময়ে তিনি পাশে পেয়েছেন স্ত্রী ও শাহীনকে।

ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারের বিপিএলে প্রথম ম্যাচে লিটনের ব্যাটে ৩১ রান আসলেও পরের তিন ম্যাচে পারেননি দুঅঙ্কের ঘরে যেতে। সেঞ্চুরির আগের ম্যাচে ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলে দিয়েছিলেন ফেরার বার্তা। তারপর ৫৫ বলে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেললেন ১০ চার ও ৯ ছক্কায়। যাতে  ভর আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে ঢাকা।

সেঞ্চুরির পর স্ত্রী সঞ্চিতা দাসকে ধন্যবাদ জানিয়েছেন লিটন। বলেছেন, ‘প্রথমে যেটা বললেন যে ওয়াইফ তো সবার ক্ষেত্রে। সবার ওয়াইফ তো সবাইকে সাপোর্ট করে। এইদিক থেকে কমতি কখনই ছিল না।’

সঙ্গে আরও একজনকে ধন্যবাদ জানান লিটন। তিনি শাহীন। লিটন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘আমাদের দলে একজন টিম বয় আছেন, তিনিও অনেক অনুপ্রেরণা দিয়েছেন। ফলে শাহীনকেও অনেক ধন্যবাদ।’

‘শাহীনের কথাটা যেটা বলব, টিমে কাজ করছেন আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে। শেষ তিন-চার বছর কুমিল্লার সঙ্গে ছিল। আমার খেলাটাও দেখছে। জিনিসটা এমন না যে বয় দেখে খেলাটা বুঝবে না। যারা কন্টিনিউ অনুশীলন করায়, তারাও ছোট ছোট তথ্য দিতে পারে। তাদের ওইটুকু ধারণা থাকে যে, একটা ব্যাটসম্যানের কোথায় ভুল হচ্ছে বা কী হচ্ছে।’

‘প্র্যাকটিক্যালি জিনিসটা যে একটা মানুষ যখন অনুশীলন করায়, তখন ছোট ছোট জিনিস ধরতে পারে। আমি শেষ কয়েকদিন ধরে তার সঙ্গে অনুশীলন করেছি, আমাকে অনেক হেল্প করেছে। ওর কয়েকটা কথাবার্তায় আমার কিছু জিনিস চেঞ্জ করলে আমার জন্য ভালো হতে পারে। ওইটুকুই। এরজন্য ওকে ধন্যবাদ দিলাম। প্রত্যেকটা কোচই যে আমাকে হেল্প করবে বিষয়টা তা না। যেকোনো মানুষই একটা হেল্প করতে পারে। যদি আমার কাছে মনে হয় এটা নেয়ার মতো। ধন্যবাদ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাবিপিএল ২০২৫লিটনলিড স্পোর্টসশাহীনসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT