চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালকে হারিয়ে রংপুরকে টপকে কোয়ালিফায়ারে চিটাগং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা আট জয়ে রংপুরের প্লে-অফ নিশ্চিত। এরপরই টানা চার হারে দলটির কোয়ালিফায়ার খেলাতে শঙ্কা জাগে। সুযোগ আসে চিটাগং কিংসের সামনে। আর সেই সুযোগ কাজে লাগিয়েছে বন্দরনগরীর দলটি। আগেই কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করা ফরচুন বরিশালকে হারিয়ে টেবিলের দুইয়ে থেকে লিগপর্ব শেষ করেছে চিটাগং।

শনিবার লিগপর্বের শেষ ম্যাচে বরিশালকে ২৪ রানে হারিয়েছে চিটাগং। আসরে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রংপুরের চেয়ে রানরেটে এগিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তারা। ১.৩৯৫ রানরেটে টেবিলের দুইয়ে উঠেছে তারা। আর ০.৫৯৬ রানরেটে তিনে নেমেছে রংপুর।

আগামী সোমবার প্রথম কোয়ালিফায়ারে বরিশালের মুখোমুখি হবে চিটাগং। সন্ধ্যায় সাড়ে ছটায় গড়াবে ম্যাচ। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগপর্ব শেষ করেছে বরিশাল। একইদিন দুপুর দেড়টা এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে খুলনা।

মিরপুরে টসে জিতে চিটাগংকে আগে ব্যাটে পাঠায় বরিশাল। আগে ব্যাটে নেমে ৪ উইকেটে ২০৬ রান তোলে চিটাগং। জবাবে নেমে ৭ উইকেটে ১৮২ রানে বরিশাল।

চিটাগংয়ের হয়ে দারুণ করেছেন পারভেজ হোসেন ইমন। আট ছক্কা ও এক চারে ৪১ বলে ৭৫ রান করেন এই ব্যাটার। তিনটি করে চার ও ছক্কায় ২৩ বলে ৪২ রান করেন হায়দার আলি। শেষ দিকে শামীম হোসেন তিনটি চার ও দুই ছক্কায় ১২ বলে ৩০ রান করেন। এছাড়া খাজা নাফি ২২, গ্রাহাম ক্লার্ক ২৬ রান করেন।

বরিশালের হয়ে তাইজুল দুই উইকেট নেন। এবাদত ও নবী নেন একটি করে উইকেট।

Reneta

জবাবে নেমে ১৩ রানে দুই উইকেট হারায় বরিশাল। পরে ডেভিড মালান দারুণ করেন। পাঁচটি চার ও ছয়টি ছক্কায় ৩৪ বলে ৬৭ রান করেন। ভালো করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। দুটি করে চারও ছক্কায় ২৬ বলে ৪১ রান করেন তিনি। এছাড়া মুশফিকুর রহিম ২২ বলে ২৪ রান এবং জেমস ফুলার ১১ বলে ১৮ রান করেন।

চিটাগংয়ের হয়ে আলিস ও বিনুরা ফের্নান্দো দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমনচিটাগংবরিশালবিপিএল ২০২৫রংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT