ক্রিকেট

অধিনায়ক বদলালো ঢাকা

ঢাকা অধিনায়ক বদলানোর সময় ক্রিকেটার ও কর্মকর্তাদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা দলের অধিনায়ক বদলানোর সময় ক্রিকেটার ও কর্মকর্তাদের উপস্থিতি, মাঠের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসরটা হতশ্রী কাটছে দুর্দান্ত ঢাকার। অর্জন কেবল প্রথম ম্যাচে জয়। এরপর টানা পাঁচ হারে তলানিতে আছে দলটি। নিজেদের সপ্তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে অধিনায়ক পরিবর্তন করেছে ঢাকা। নেতৃত্বের ভার পেয়েছেন তাসকিন আহমেদ।

হাঁটুর চোটের কারণে সিলেটের বিপক্ষে ম্যাচ খেলবেন না নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন। তার পরিবর্তে সহ-অধিনায়ক তাসকিন পরেছেন আর্মব্যান্ড। এই ম্যাচ দিয়ে আসরে নেতৃত্বের অভিষেক হতে চলেছে তাসকিন আহমেদের।

টসে অবশ্য মোহাম্মদ মিঠুনের কাছে হেরে গেছেন তাসকিন। টসে জিতে ঢাকাকে ব্যাটে আমন্ত্রণ জানিয়েছেন সিলেট অধিনায়ক।

বিষয়:তাসকিন দুর্দান্ত ঢাকা বিপিএল-২০২৪ মিঠুন মোসাদ্দেক সিলেট স্ট্রাইকার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…