চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্ল-হাওয়েলে সিলেটের দ্বিতীয় জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাট ও উইকেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল দশম আসরে হতশ্রী দশা সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকার। দু’দলই জিতেছিল কেবল একটি করে ম্যাচ। দ্বিতীয় জয়ের সন্ধানে মিরপুরে মুখোমুখি হয়েছিল তারা। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলদুটির লড়াইয়ে হেসেছে সিলেট। রায়ান বার্ল-বেনি হাওয়েলের অনবদ্য জুটিতে ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ঢাকাকে ব্যাটে পাঠান সিলেট অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে নেমে ১৯ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সিলেট।

হাঁটুর চোটে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নামেননি দুর্দান্ত ঢাকার নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তার পরিবর্তে ঢাকাকে নেতৃত্ব দিয়েছেন তাসকিন আহমেদ।

রান তাড়ায় নেমে প্রথম ওভারেই উইকেট হারায় সিলেট। সামিত প্যাটেলকে এলবিডব্লিউ করে ফেরান শরীফুল ইসলাম। তৃতীয় ওভারে ১৭ রানে দ্বিতীয় শিকারও এনে দেন টাইগার পেসার। ৯ বলে ৮ রান করা হ্যারি টেক্টরকে ফেরান উইকেটরক্ষক ইরফান শুক্করের ক্যাচ বানিয়ে।

৫.৪ ওভারে তৃতীয় ব্যাটারকে হারায় সুরমাপাড়ের দলটি। ৯ বলে ৮ রান করে ফেরেন জাকির হাসান। ৮.৩ ওভারে ৬২ রানে ফিরে যান মিঠুন। ১২ বলে ১৭ রান করেন সিলেট অধিনায়ক। ১১তম ওভারের প্রথম বলে উইকেট গিফট করে নাজমুল হোসেন শান্ত। উসমান কাদিরের বল সুইপ করতে গিয়ে টপ এজ হয়। বল তালুবন্দি করেন কাদির নিজেই। ছয়টি চারে ২৫ বলে ৩৩ রান করেন শান্ত।

পরে বেনি হাওয়েল ও রায়ান বার্লের  ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে নোঙর করে সিলেট। ২৬ বলে ৩০ রান করেছেন হাওয়েল, আর বার্ল করেন ৩১ বলে ২৯ রান।

ঢাকার হয়ে শরীফুল ইসলাম নেন তিন উইকেট। এছাড়া উসমান কাদির নেন দুটি উইকেট।

এর আগে ব্যাটে নেমে ইনিংসের চতুর্থ বলেই উইকেট হারায় ঢাকা। ৪ বলে ৪ রান করে ফিরে যান সাব্বির হোসেন। শুরুতে উইকেট হারালেও নাঈম শেখ ও সাইফ হাসানের ৭৮ রানের জুটিতে চাপ সামলিয়ে ওঠে ঢাকা। ১০.১ ওভারে সাইফ হাসান ফিরে যান ছয়টি চার ও এক ছক্কায় ৩২ বলে ৪১ রান করে। পরের ওভারে নাঈম শেখের উইকেটও হারায় ঢাকা। দুটি করে চার ও ছক্কায় ২৯ বলে ৩৬ রান করেন এই ওপেনার।

৮৪ রানে তিন ব্যাটারকে হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। পরের নয় ওভারে কেবল ৩০ রান যোগ করতে পারে তারা।

সিলেটের হয়ে রেজাউর রহমান রাজা নেন তিন উইকেট। সামিত প্যাটেল নেন দুটি। এছাড়া বেনি হাওয়েল ও নাইম হাসান নেন একটি করে উইকেট।

ট্যাগ: তাসকিনদুর্দান্ত ঢাকাবিপিএল-২০২৪লিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন অভিনেতা আহমেদ রুবেল

পরবর্তী

‘হায়! জীবন এতো ছোট কেনে, এ ভুবনে?’

পরবর্তী
প্রখ্যাত ব্যক্তিত্বের কালো-সাদা ছবি, হাস্যোজ্জ্বল মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হায়! জীবন এতো ছোট কেনে, এ ভুবনে?’

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব পরিস্থিতির কারণে আমদানি ব্যয় বেড়ে গেছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক (প্রতিনিধি)।

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে হুমায়ুন কবিরের বৈঠক

আগস্ট ২৮, ২০২৬

আকস্মিক বন্যায় নেপালের অবকাঠামোয় বড় ক্ষয়ক্ষতি

আগস্ট ২৮, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলা তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী প্রতিমন্ত্রী ও হুইপ

আগস্ট ২৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT