চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বিদেশির তাণ্ডবে আসরে প্রথম দুইশ রংপুরের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ন ১০, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচ যায় আর ম্যাচে আসে, অপেক্ষা যেন আর ফুরায় না। ২৬টি ম্যাচ পার হয়ে গেলেও দুইশ রানের দেখা পায়নি কোনো দল। সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ১৯৩ রান, সিলেটে বরিশালের বিপক্ষে করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ২৭তম ম্যাচে এসে অবশেষে বিপিএল দেখল দুইশ রানের মুখ। দুই বিদেশি রেজা হেন্ডরিক্স ও জেমস নিশামের তাণ্ডবে চট্টগ্রামের বিপক্ষেই আসরে প্রথম দুইশ রান পার করলো রংপুর রাইডার্স।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক। নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ২১১ রান করে রংপুর।

ব্যাটে নেমে ঝড়ো শুরু পায় রংপুর। উদ্বোধনী জুটিতে আসে ৬১ রান। ৬.৫ ওভারে রনি তালুকদার ফিরে যান ১৭ বলে ২৪ রান করে। ১০.১ ওভারে শতরান পূর্ণ করে রংপুর।

তিনে নামা সাকিব আল ফিরে যান দলীয় ১২১ রানে। তিনটি চার ও এক ছক্কায় ১৬ বলে ২৭ রান করেন টাইগার অলরাউন্ডার। তার আগে ব্যাট হাতে অনবদ্য এক মাইলফলকে নাম লেখান সাকিব আল হাসান। টি-টুয়েন্টিতে ৭ হাজার রানের মাইফলক স্পর্শ করন টাইগার অলরাউন্ডার। এতে সাকিবের লেগেছে ৩৮৭ ইনিংস।

১২.৩ ওভারে ১২২ রানে হেনড্রিক্স আউট হয়ে যান। তিন ছক্কা ও পাঁচ চারে করেন ৪১ বলে ৫৮ রান। পরে নুরুল হাসান সোহানকে নিয়ে ঝড় তোলেন জেমস নিশাম। পাঁচ চার ও তিনি ছক্কায় ২৬ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অন্যপ্রান্ডে দুটি চার ও একটি ছক্কায় ২১ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন সোহান।

চট্টগ্রামের হয়ে সালাউদ্দিন সাকিল নেন দুটি, এছাড়া নিহাদুজ্জামান নেন এক উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সনিশামবিপিএল-২০২৪রংপুর রাইডার্সলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণ: টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে

এপ্রিল ১৬, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার তারিখ এখনও চূড়ান্ত হয়নি: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

এপ্রিল ১৬, ২০২৬

২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হবে: পানি সম্পদ মন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

এপ্রিল ১৬, ২০২৬

কিউইদের বিপক্ষে উইকেট নিয়ে আশাবাদী মিরাজ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT