চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান পেয়েছেন সাকিব, ঢাকাকে ১৭৬ রানের লক্ষ্য দিল রংপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার রান আউটের জন্য দৌড়াচ্ছেন, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চোখের সমস্যায় বিপিএলে রংপুরের হয়ে প্রথম ম্যাচ খেলেই সিঙ্গাপুর গিয়েছিলেন সাকিব আল হাসান। পরে সিলেট পর্বে ফিরলে ব্যাট হাতে রাখতে পারেননি অবদান। ব্যাট করতে সমস্যা হওয়ায় রংপুরের ব্যাটিং লাইনআপেও এসেছিল পরিবর্তন। তবে ঢাকা পর্বের দ্বিতীয় দফায় ফিরেছেন সাকিব বীরের বেশে। টাইগার অলরাউন্ডারের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকাকে ১৭৬ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স।

মঙ্গলবার ঢাকার আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। ফ্লাডলাইটের আলোতে গড়ায় লড়াই। টসে জিতে রংপুরকে ব্যাটে আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ গড়েছে নুরুল হাসান সোহানের দল।

রংপুর ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও বাবর আজম। ৭.৪ ওভারে ৬৭ রানে জুটি ভাঙে রনি ফিরে গেলে। ছয়টি চার ও এক ছক্কায় ২৪ বলে ৩৯ রান করেন টাইগার ওপেনার। তিনে ব্যাটে আসেন সাকিব। শুরু দিকে কিছুটা স্ট্রাগল করতে হয়েছে টাইগার অলরাউন্ডারকে।

Banglabid

১৪তম ওভারের দ্বিতীয় বলে ১৫ রানে আউট হয়ে ফিরতে পারতেন সাকিব। মিডউইকেট অঞ্চলে বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ তালুবন্দি করতে না পেরে সাকিবকে ছক্কা উপহার দেন গুলবাদিন নাইব। পরের বলেও একই অঞ্চল দিয়ে ছক্কা হাঁকান সাকিব।

১৫তম ওভারের প্রথম বলে মোসাদ্দেক হোসেন সৈকতের বল উড়ান স্কয়ার লেগ অঞ্চলে। এবারও ফিল্ডার ছিলেন গুলবাদিন। এ যাত্রায় অবশ্য ভুল করেননি এই আফগান। তালুবন্দি করে ফেরান বাবর আজমকে। পাঁচটি চারে ৪৩ বলে ৪৭ রান করে ফেরেন পাকিস্তান ওপেনার।

ওভারের তৃতীয় বলে স্ট্রাইকে যান সাকিব। মোসাদ্দেকের ডেলিভারি পাঠান মিডউইকেটের উপর দিয়ে। পরের বলও একইভাবে উড়িয়ে মারতে যান সাকিব। তবে এবার আর মাঠ পার করতে পারেননি। ধরা পড়েন নাইম শেখের হাতে। একটি চার ও তিনটি ছক্কায় ২০ বলে ৩৪ রান করেন সাকিব। আসরে এটাই সাকিবের সর্বোচ্চ রান।

Reneta

১৬.২ ওভারে ১৩১ রানে চতুর্থ উইকেট হারায় রংপুর। নামের সাথে সুবিচার না করেই ফিরে যান প্যাভিলিয়নে। ৭ বলে ৩ রান করেন এই আফগান। পরে শেষ ওভারে মোহাম্মদ নবীর তিন ছক্কায় ১৭৫ রানে থামে রংপুরের ইনিংস। তিন ছক্কায় ১৬ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন নবী, আর ১০ বলে ১৬ রানে সোহান।

ঢাকার হয়ে সৈকত নিয়েছেন দুটি, এছাড়া আরাফাত সানি ও সাব্বির হোসেন একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্দান্ত ঢাকাবাবরবিপিএল-২০২৪রংপুর রাইডার্সলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT