ক্রিকেট

পাওয়ার-প্লেতে তামিম-মিরাজের দাপট

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকদের মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেট ম্যাচ চলমান, খেলোয়াড়রা মনোযোগী ও উদ্দীপিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স চলতি আসরের ফাইনালে খুব একটা বড় সংগ্রহ গড়তে পারেনি। এমনকি পাওয়ার-প্লেতে বল হাতেও দেখাতে পারেননি ঝলক। তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত উদ্বোধনী জুটিতে জয়ের দিকে ছুটছে ফরচুন বরিশাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে কুমিল্লাকে ব্যাটে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে লিটন দাসের দল। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ৫৯ রান তুলেছে বরিশাল। তামিম ১৭ বলে ২৪ রানে ও মিরাজ ১৯ বলে ২৪ রানে ক্রিজে আছেন।

রানতাড়ায় নেমে প্রথম ব্যাট থেকে মাত্র ১ রান পায় বরিশাল। তবে কুমিল্লার বোলার তানভীর ইসলাম অতিরিক্ত রান দেন ১১টি। যার মধ্যে ছিল দুটি বাই চার, ও তিনটি ওয়াইড।

দ্বিতীয় ওভারে রোহনাত দৌলা বর্ষণের প্রথম বলে চার আদায় করেন তামিম। দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে মিরাজকে স্ট্রাইকে পাঠান। তৃতীয় বলে চার ও চতুর্থ বলে ছক্কা হাঁকান মিরাজ। ওই ওভারে আসে ১৫ রান।

তৃতীয় ওভারে তানভীরকে দুটি ছক্কা হাঁকিয়ে ১৪ রান তোলেন তামিম। চতুর্থ ওভারে নারিন দেন ৩ রান। পঞ্চম ওভারে ৬ রান দেন মোস্তাফিজ। ষষ্ঠ ওভারে নারিনকে একটি ছক্কা হাঁকিয়ে ৯ রান তোলেন তামিম-মিরাজ।

বিষয়:কুমিল্লা ভিক্টোরিয়ান্স তামিম ফরচুন বরিশাল বিপিএল-২০২৪ রাসেল লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…