ক্রিকেট

বিপিএলে কোচ হয়ে আসছেন ডেভ হোয়াটমোর

বিপিএলে কোচ হিসেবে ডেভ হোয়াটমোরের ছবি, তিনি প্যাডে পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে কোচ হিসেবে ডেভ হোয়াটমোরের ছবি, তিনি প্যাডে পোষাক পরিহিত, বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে সাত দল। ২৪ সেপ্টেম্বর আয়োজিত হবে প্লেয়ার্স ড্রাফট। এবার জানা গেল, বিশ্বকাপজয়ী কোচ ডেভ হোয়াটমোরকে কোচ হিসেবে আনছে ফরচুন বরিশাল।

বুধবার নিজেদের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ফরচুন বরিশাল বিষয়টি নিশ্চিত করেছে। আসন্ন বিপিএল ২০২৪ এ ফরচুন বরিশালের কোচ হিসেবে থাকবেন ডেভেনেল ফ্রেডরিক হোয়াটমোর। আমরা ঘোষণাটি করতে পেরে আনন্দিত বোধ করছি। স্বাগতম, বস।

১৯৯৬ সালে আন্ডারডগ শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী কোচ ছিলেন হোয়াটমোর। আন্তর্জাতিক ক্রিকেটে জনপ্রিয়তা পাওয়া ৬৯ বর্ষী এই অস্ট্রেলিয়ান কোচ ২০০৩-২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন।

এছাড়াও তিনি পাকিস্তান, জিম্বাবুয়ে, নেপাল ও সিঙ্গাপুর ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন। বিপিএলে ২০২৬ সালে তিনি বরিশাল বুলসের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিষয়:ডেভ হোয়াটমোর ফরচুন বরিশাল বিপিএল-২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…