চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াটমোরের সেরা টেস্ট একাদশে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের ক্রিকেটকে যারা তাদের জাদুকরী স্পর্শে বদলে দিয়েছিলেন তাদের তালিকায় শীর্ষেই থাকবে ডেভ হোয়াটমোরের নাম। মাত্র চার বছর ছিলেন, কিন্তু এই সময়েই ক্রিকেটবিশ্বে বাংলাদেশকে সমীহ জাগানো এক দলে পরিণত করেছিলেন অস্ট্রেলিয়ান এই কোচ। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসানদের আন্তর্জাতিক পথচলার দিক নির্দেশক ছিলেন তিনি।

তরুণ ক্রিকেটার বাছাইয়ে হোয়াটমোর যে পাকা জহুরি ছিলেন তার প্রমাণ সাকিব-তামিমরা নিজেই। বিশ্ব ক্রিকেটে সাকিবের চাহিদা এখন ‘হটকেকের’মতো। তিন ফরম্যাটের ক্রিকেটে টাইগারদের সেরা ভরসা এখন বাঁহাতি অলরাউন্ডার।

সাকিব নিজেকে যে অন্য এক উচ্চতায় নিয়ে যাবেন তা ২০০৬ সালেই অনুভব করতে পেরেছিলেন কোচ হোয়াটমোর। তার চোখে অভিষেকের পর থেকে নিজেকে ত্রিমাত্রিক একজন ক্রিকেটারে পরিণত করেছেন সাকিব। ব্যাটিং-ঘূর্ণি স্পিন সঙ্গে ফিল্ডিং, তিন ফরম্যাটের ক্রিকেটে বিশ্বসেরাদের একজন বিশ্বসেরা অলরাউন্ডার।

কোচিং ক্যারিয়ারে বাংলাদেশ ছাড়াও বড় সব দলের কোচ ছিলেন হোয়াটমোর, শ্রীলঙ্কা তো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তার হাত ধরেই। সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারে দেখা অজস্র ক্রিকেটারদের মধ্য থেকে বেঁছে সেরা টেস্ট একাদশ গড়েছেন হোয়াটমোর। ক্রিকইনফোর ক্রিকেট মান্থলিতে তার গড়া সেরা টেস্ট একাদশে কিংবদন্তিদের সঙ্গে যোগ হয়েছে সাকিব আল হাসানের নামও।

সাকিবকে নিয়ে বলতে গিয়ে হোয়াটমোর লিখেছেন, ‘তার ক্রিকেটে প্রবেশ দেখেই আমি জানতাম সে দীর্ঘদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ওয়ানডেতে ও ছিল ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ব্যাটিং-বোলিংয়ে দক্ষতা আছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে সে স্পিনার-ব্যাটসম্যান হিসেবে শীর্ষ অলরাউন্ডারও হয়েছে। আরও বেশি আত্মবিশ্বাসী হয়েছে। সে ত্রিমাত্রিক খেলোয়াড় এবং বিশ্বের সেরা অলরাউন্ডার।’

হোয়াটমোরের সেরা টেস্ট একাদশ :
সনাৎ জয়সুরিয়া, আজহার আলী, কুমার সাঙ্গাকারা, অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, অ্যালান বোর্ডার (অধিনায়ক), সাকিব আল হাসান, চামিন্দা ভাস, রডনি হগ, মুত্তিয়া মুরালিধরন, উমর গুল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভ হোয়াটমোরলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুগের যাত্রায় যুবলীগ, জীবনের জয়গান যুবলীগ

পরবর্তী

লুটেরাদের কোন দেশ নেই

পরবর্তী

লুটেরাদের কোন দেশ নেই

মুক্তিযুদ্ধ

বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT