চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের উঠতি ক্রিকেটার্স নিয়ে কাজ করবেন ডেভ হোয়াটমোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর নেপালের উঠতি ক্রিকেটার্স ও স্থানীয় কোচ নিয়ে কাজ করবেন বলে জানিয়েছে দেশটির ক্রীড়া বিষয়ক অনলাইন গণমাধ্যম স্পোর্টনেপালডটকম।

নেপালের ‘ব্যাট ও বল ফাউন্ডেশন’ জানায়, ‘হোয়াটমোরকে পেতে ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দেয়া হয়েছিল। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা হোয়াটমোরকে পাশে পাওয়ার জন্য তাকে প্রস্তাব করি। তিনি রাজি হয়েছেন। আমাদের উঠতি ক্রিকেটারদের নিয়ে তিনি কাজ করবেন। কাজ করবেন স্থানীয় কোচদের নিয়েও। কাঠমাণ্ডুতে আগামী সপ্তাহেই হোয়াটমোর চলে আসবেন তিনি।’

মূলত ২৫ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত নেপালের উঠতি ক্রিকেটার্স ও স্থানীয় কোচদের নিয়ে কাজ করবে হোয়াটমোর।
চলতি বছরের ১১ মার্চ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশীপে কেনিয়া বিপক্ষে খেলবে নেপাল। আট দলের এ টুর্নামেন্টে আট ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে নেপাল। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে নেপাল।

হোয়াটমোর পাকিস্তান ও জিম্বাবুয়ের কোচ ছিলেন স্বল্প পরিসরে। মাঝে ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্বে ছিলেন এই অস্ট্রেলিয়ান।গেল বছর শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)এ বরিশাল বুলসের কোচ হয়ে এসেছিলেন হোয়াটমোর।

২০০৩ সালে বাংলাদেশের কোচ হয়ে আসেন অস্ট্রেলিয়ান ডেভিড হোয়াটমোর। তার অধীনে চার বছরে বদলে যায় বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিকে পরাজিত করে মাশরাফিরা সুপার এইটে খেলে। বাংলাদেশের সাবেক এই কোচের অধীনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে অবিস্মরণীয় জয় পায় টাইগাররা। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ও হোয়াটমোরের হাত ধরেই এসেছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভ হোয়াটমোর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬

মিরপুরে শাকিল মোল্লার ছাদ যেন গ্রামের আবহ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT