চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরের কাছে হেরে সাকিবের বরিশালের বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লে-অফের এলিমিনেটর থেমে গেল ফরচুন বরিশালের বিপিএল অভিযান। রংপুর রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরে সাকিব আল হাসানের দল বিদায় নিল টুর্নামেন্ট থেকে। বিদেশি তারকাদের ভিড়ে জ্বলে ওঠেন রংপুরের শামীম পাটোয়ারি। ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলে জয় উপহার দিয়ে ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখলেন এ তরুণ।

মিরপুরে ১৭১ রানের লক্ষ্য রংপুর তাড়া করে ৬ উইকেট হারিয়ে ৩ বল আগেই। ৯ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ে অবদান রাখেন শেখ মেহেদী। ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকেন দাসুন শানাকা। সাকিব, খালেদ আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি নেন দুটি করে উইকেট।

সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে লড়বে সিলেট স্ট্রাইকার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ী দল উঠে যাবে বিপিএলের নবম আসরের ফাইনালে। হেরে যাওয়া দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৪ ফেব্রুয়ারি খেলবে নুরুল হাসান সোহানের রংপুর।

Banglabid

রোববার দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বরিশাল তোলে ১৭০ রান। ওপেনিংয়ে নেমে দারুণ ব্যাটিং করেন মিরাজ। ৪৮ বলে ৬৯ রানের ইনিংস খেলেন ৯টি চার ও একটি চারের সাহায্যে।

আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচারকে দর্শক বানিয়ে একাই লড়ে যান মিরাজ। ক্যারিবিয়ান ওপেনার ১৬ বলে ১২ রান করে আউট হন। অন্যদিকে মিরাজ ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বড় সংগ্রহের পথে রাখেন দলকে।

২১ বলে ৩৪ রানের ইনিংস খেলে সাইলেন্ট কিলার অবদান রাখেন। মাহমুদউল্লাহ-মিরাজের জুটি থেকে আসে ৬৯ রান।

Reneta

শেষদিকে করিম জানাত ও রাজপাকসে দ্রুত রান তোলেন। ২৯ বলে ৫৪ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে বরিশাল পায় ভালো সংগ্রহ। জানাত ২৫ বলে ৩৩ ও রাজাপাকসে ১০ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

রংপুরের দাসুন শানাকা দুটি ও রাকিবুল হাসান একটি করে উইকেট নেন। উইকেট না পেলেও এবারের আসরে প্রথম ম্যাচ খেলা মুজিব উর রহমান ও ডোয়াইন ব্রাভো দারুণ বোলিং করেছেন। রান আটকে রাখেন তারা। নয়ত বড় সংগ্রহ পেতে পারত বরিশাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিশাল-রংপুরবিপিএল-২০২৩লিড স্পোর্টসশামীম পাটোয়ারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘চ্যানেল আই’য়ের ঝুড়িতে যুক্ত আরও দুটি ইউটিউব প্লে বাটন

পরবর্তী

‘একুশে পদক-২০২৩’ পাচ্ছেন ১৯ জন নাগরিক ও ২ প্রতিষ্ঠান

পরবর্তী

'একুশে পদক-২০২৩' পাচ্ছেন ১৯ জন নাগরিক ও ২ প্রতিষ্ঠান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, ২৯ মে পরীক্ষা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT