ক্রিকেট

টেনেটুনে ১৩৫ পর্যন্ত যেতে পারল চট্টগ্রাম

চট্টগ্রাম ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে পরবর্তী ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরের মাঠ। সেখানেও বিবর্ণ কাটছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। শুভাগত হোমের দল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এদিন টেনেটুনে ১৩৫ পর্যন্ত যেতে পেরেছে।

সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে পৌঁছায় দলটি।

চলতি আসরে চ্যালেঞ্জার্সের একমাত্র সেঞ্চুরিয়ান উসমান খানকে প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরান বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউড করে যান ২৪ রান।

তিনে নেমে আফিফ ২১ বলে ২৯ রান করেন। শেষদিকে শুভাগত ২৩ বলে অপরাজিত ৩৭ রানের ক্যামিও খেলে চট্টগ্রামকে ভদ্রস্থ একটা জায়গায় নেন।

কুমিল্লার হয়ে তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও খুশদিল শাহ ২টি করে উইকেট নেন। মুকিদুল ইসলাম নেন একটি উইকেট।

বিষয়:ইমরুল কায়েস কুমিল্লা ভিক্টোরিয়ান্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএল-২০২৩ লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…