চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রি-তে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৫
বিনোদন
A A
চারজন যুবক হাসিমুখে আনন্দে ভরা ছবি, ঘরে বসে বন্ধুদের সাথে মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজল আরেফিন অমি পরিচালিত সাড়া জাগানো সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ এবার ইউটিউবে আসছে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে কাবিলা, পাশা, হাবু, শিমুলদের জীবনযাপনের গল্পে নির্মিত এ নাটক।

পরিচালনার পাশাপাশি অমি এবার এটি প্রযোজনাও করছেন। তার নিজের প্রডাকশন হাউজ বুম ফিল্মসের ইউটিউবে সম্পূর্ণ ফ্রি-তে দেখা যাবে ব্যাচেলর পয়েন্টের সিজন ৫। তিনি বলেন, ওটিটি স্ট্যান্ডার্ডে বানানোর পরেও অনেকে সিরিয়ালটি চায় ইউটিউবে দেখতে। এসব দর্শকদের কথা মাথায় রেখে ইউটিউবে দেখার সুযোগ করে দিচ্ছি। শুধু প্রমোশনাল কনটেন্ট আপলোড দিয়ে বুম ফিল্মস চ্যানেলটি ছয় লাখ সাবক্রাইবার ছাড়িয়েছে!

অমি বলেন, এতে বোঝা যায় দর্শক ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ ইউটিউবে দেখার জন্য কী পরিমাণ আগ্রহী। আমি কনফিডেন্ট, দর্শক ওটিটি স্ট্যান্ডার্ডের সিরিজ ইউটিউবে একেবারে প্রথম পর্ব থেকে উপভোগ করতে পারবেন। তারা যে স্ট্যান্ডার্ড প্রত্যাশা করে আছে, বেটার কিছু পাবে।

Banglabid

ইউটিউবের আগে বঙ্গ অ্যাপে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর প্রথম আটপর্ব গত মাসেই মুক্তি পেয়েছে। অমি বলেন, অ্যাপে রেকর্ড পরিমাণ দর্শকদের কাছে ইতোমধ্যে পৌঁছুতে পেরেছি। এবার সেকেন্ড রিলিজ হচ্ছে ইউটিউব। যারা আগেই অ্যাপে দেখেছেন তারা হয়তো না দেখতে পারেন। ইউটিউবের পর আবার টিভিতেও যাবে। সবমাধ্যমে দর্শক রয়েছেন। আমি চাই, বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে তাদের কাছে কাজটি পৌঁছাক।

১০ জুলাই থেকে সপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা প্রাণ ভরে সিরিজটি উপভোগ করতে পারবেন বলে জানায় চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ। ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং প্রচারের পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় পুনঃপ্রচার করবে চ্যানেল আই।

জানা গেছে, সিরিয়ালটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে। প্রতিবারের মতো এবারও ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠুসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল্লাহ রানাইউটিউবওটিটিচাষী আলমচ্যানেল আইজিয়াউল হক পলাশনাটকব্যাচেলর পয়েন্টমনিরা মিঠুমারজুক রাসেললামিয়া লামশিমুল শর্মাহাউজ বুম ফিল্মস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল আমদানিতে প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ নিয়ে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা কেন বহিষ্কার করছে হাজার হাজার ভারতীয় নাগরিককে?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

আগস্ট ৮, ২০২৬

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে কোন ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT