চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই-এর পর্দায় দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ০৭, মে ২০২৫
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর পর্দায় ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে ২৬ মাস পর নতুন করে শুরু হচ্ছে কাবিলা, হাবু, পাশা, শিমুলদের দৈনন্দিন জীবনের গল্পে তুমুল জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিয়ালটির নতুন সিজন (সিজন ৫) দেখা যাবে চ্যানেল আই-এর পর্দায়।

বুধবার (৭ মে) সন্ধ্যায় চ্যানেল আই কার্যালয়ে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয় এবং কেক কেটে শুভ সূচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন ইবনে হাসান খান (পরিচালক বিপণন, ইমপ্রেস টেলিফিল্ম লিমিডেট চ্যানেল আই), নির্মাতা কাজল আরেফিন অমিসহ সংশ্লিষ্ট অনেকে।

চ্যানেল আই-এর পর্দায় দেখা যাবে 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫ এর প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চুক্তি স্বাক্ষর শেষে ইবনে হাসান খান বলেন, চ্যানেল আই-এর দর্শকদের গোলাম হিসেবে প্রতিনিয়ত চেষ্টা করি তাদের মন যোগাতে। দর্শক হিসেবে তারা কী দেখতে চান, তাদের কী পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলোকে সবসময় গুরুত্ব দিয়ে কাজ করে থাকি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মতো জনপ্রিয় সিরিয়াল এসব দর্শকদের জন্য হাজির করবো এটিকে অনেক বড় প্রাপ্তি বলে মনে করি।

চ্যানেল আই-এর সঙ্গে এর আগে একাধিক দর্শক নন্দিত নাটক নির্মাণ করা হয়েছে কাজল আরেফিন অমির। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনে টেলিভিশন পার্টনার হিসেবে চ্যানেল আইকে সাথে পাওয়ায় তিনি বলেন, আমার যে কোনো প্রয়োজনে চ্যানেল আইকে সবসময় পাশে পেয়েছি। এবার বড় আঙ্গিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ আনছি। সেখানে চ্যানেল আই সাথে রয়েছে। এটা আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত খুশির ব্যাপার।

চ্যানেল আই অনলাইন টিভি পার্টনার ধন্যবাদ বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ অমি বলেন,“যে কোনো বড় কাজ করতে অনেকগুলো মানুষের কোলাবোরেশন প্রয়োজন। সেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন সিজনে যে স্বপ্ন দেখেছি, যদি চ্যানেল আইসহ বড় কিছু মানুষ সঙ্গে না থাকতো, তাহলে এতো বড় আয়োজনে করার সাহস পেতাম না। চ্যানেল আই-কে পাশে পাওয়ার কারণে আমরা নতুন সিজনের পরিকল্পনা অনেক বড় করতে পারছি। আশা করছি আমাদের একসঙ্গে যাত্রা সামনে বহুদুর যাবে।”

ইতোমধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর শুটিং শুরু হয়েছে। প্রথম লটের শুটিংও শেষ হয়েছে, চলছে পোস্ট প্রডাকশন। সবকিছু সম্পন্ন হলে কবে থেকে দর্শক দেখতে পারবেন ‘সিজন ৫’, সেই ঘোষণা বড় আয়োজনের মাধ্যমে দেয়া হবে বলে জানান কাজল আরেফিন অমি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবনে হাসান খানকাজল আরেফিন অমিকাবিলাচ্যানেল আইপাংশাব্যাচেলর পয়েন্টব্যাচেলর পয়েন্ট সিজন ৫লিড বিনোদনশিমুলহাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT