ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ হবে ভারতে

বাংলাদেশ ও ভারতের ফুটবল খেলোয়াড়রা সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা দর্শনীয় মুহূর্ত উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাউথ এশিয়ার বিশ্বকাপ খ্যাত ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আসর বসবে জুনে, হবে ভারতে। ২০ জুন পর্দা উঠে চলবে ৩ জুলাই পর্যন্ত।
সাফের এক্সিকিউটিভ কমিটির ভার্চুয়াল সভায় মঙ্গলবার সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে। এবারের আসর নেপালে হওয়ার কথা থাকলেও স্পন্সর কোম্পানির শর্তের কারণে ভারতে হচ্ছে।
সাফের জন্য কয়েকটি মার্কেটিং প্রতিষ্ঠান বিডে অংশগ্রহণ করলে স্পোর্টস পার্টনার ইন্টারন্যাশনাল স্পন্সরশিপের দায়িত্ব পায়। তাদের দাবি অনুযায়ী ভারতে হবে খেলা।
গত ২৯ জানুয়ারি ছিল আয়োজক দেশ হিসেবে বিড করার শেষদিন। নেপাল ছাড়া আরকেউ স্বাগতিক হওয়ার জন্য সাফের কার্যালয়ে নাম পাঠায়নি।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত চারটি আসরের স্পন্সরশিপের দায়িত্ব পেলো প্রতিষ্ঠানটি। এরমধ্যে ২০২৩ আসরও ভারতে বসবে।






