অপরাধ

তাঁতীবাজার মণ্ডপে পেট্রোল সাদৃশ্য বোতল নিক্ষেপ, ৩ ছিনতাইকারী আটক

তাঁতীবাজার মণ্ডপে পেট্রোল বোতল নিক্ষেপের ঘটনা, ৩ ছিনতাইকারী আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

তাঁতীবাজার মণ্ডপে পেট্রোল বোতল নিক্ষেপের ঘটনা, ৩ ছিনতাইকারী আটক, স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর তাঁতীবাজার পূজা মণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা পেট্রোল সাদৃশ্য একটি বোতল ছুঁড়ে মারে। তবে সেটি বিস্ফোরিত হয়নি।

এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)।

জানা গেছে, তাঁতীবাজার পূজা মণ্ডপের পেছনে তিনজন ছিনতাইকারী এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় ধরে ফেলার চেষ্টায় ৪ জনকে ছুরিকাঘাত করে।

আজ শুক্রবার সন্ধ্যার দিকে তাঁতীবাজার পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে বলে জানান ডিএমপির কোতয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান।

তিনি জানান, তাঁতীবাজার পূজা মণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা একটি পেট্রোল সাদৃশ্য বোতল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে।

জানতে চাইলে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন  বলেন, তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে আসলে ঘটনা কী? তবে এখনো আমরা স্পষ্ট না এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা।

বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আটক তিন ছিনতাইকারীদের হাতে কাচি, ছুরি পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

বিষয়:তাঁতীবাজার পূজামণ্ডপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…