অর্থনীতি

কাটতে শুরু করেছে বোতলজাত সয়াবিন তেলের সংকট

সয়াবিন তেলের বোতলগুলো দোকানে সাজানো রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংগ্রহের জন্য প্রস্তুত করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটতে শুরু করেছে। রাজধানীর কারওয়ানবাজারে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সব ধরণের ডাল, পেঁয়াজ, খেজুর, ডিম ও মুরগির দাম কমেছে। চাল ও সবজির দাম স্থিতিশীল আছে।

আজ শুক্রবার (১৪ মার্চ) বাজার ঘুরে দেখা যায় ডিম, ডাল, চিনি, পেঁয়াজ, রসুনের দাম স্থিতিশীল। ব্যবসায়ীরা জানালেন, এগুলোর দাম কিছুটা কমেছে। এবছর খেজুরের দামও তুলনামূলক কম।

বাজারে সয়াবিন তেলের ঘাটতি ছিলো কয়েক মাস ধরেই। রমজানের শুরুর দিকেও সংকট থাকায় ভোক্তারা চাহিদামতো তেল পায়নি। তবে কয়েকদিন ধরে সয়াবিন তেলের সংকট কাটতে শুরু করেছে বলে জানিয়েছেন দোকানীরা।

চলতি সপ্তাহে সোনালী ও ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। চলতি মৌসুমে তরমুজের সরবরাহ বেশি হলেও দাম কমেনি। তবে ব্যবসায়ীরা তা মানতে নারাজ। বাজারে মৌসুমী সবজির দামও ক্রেতাদের নাগালের মধ্যে।

তবে নতুন উঠা সবজির দাম কিছুটা বেশি। চালের দাম স্থিতিশীল থাকলেও মিনিকেটের দাম বেড়েছে। ভোক্তারা বলছেন, রমজানের মতো সারা বছর নজরদারি নিশ্চিত করতে পারলে মানুষ অনেকটাই শান্তিতে থাকবে।

বিষয়:কারওয়ানবাজার বোতলজাত সয়াবিন তেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…