অপরাধ

সীমান্ত স্কয়ারের স্বর্ণের দোকানে চুরি

সীমান্ত স্কয়ারের স্বর্ণের দোকানে ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত স্কয়ারের স্বর্ণের দোকানে বেশ কিছু মানুষ ভিড় করছে, নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর ধানমণ্ডির সীমান্ত স্বয়ার শপিং মলের একটি স্বর্ণের দোকানে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানে চুরির ঘটনা ঘটে। সেসময় শপিংমলের অধিকাংশ দোকানিরা নামাজ পড়তে গেলে সুযোগ বুঝে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, শপিংমলের সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তকরণের কাজ চলছে।

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সীমান্ত স্কয়ারের গ্রাউন্ড ফ্লোরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের সোনার দোকানে দুপুর একটার পর চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, ফুটেজে স্বর্ণালংকার চুরি করতে দেখা গেছে। চুরির সঙ্গে যারা জড়িত তাদের শনাক্তের কাজ চলছে।

ওসি বলেন, দোকানের মালিক, মার্কেট কর্তৃপক্ষ ও মার্কেটের সিকিউরিটি অফিসারদের সঙ্গে কথাবার্তা চলছে। মামলা এখনো হয়নি। তবে বিষয়গুলো প্রক্রিয়াধীন।

চুরির সময় দোকানে কোনো কর্মচারী ছিলেন না। এই সুযোগে চুরি হয়েছে। তবে কী পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে সেটি তদন্তের পর বলা যাবে।

বিষয়:ধানমণ্ডি থানা ধানমণ্ডি থানা পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…