বাংলাদেশ

দুই দেশের স্বার্থেই সীমান্ত হত্যা বন্ধ হওয়া উচিত: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দুই দেশের স্বার্থেই সীমান্ত হত্যা বন্ধ হওয়া উচিত। সীমান্ত হত্যা দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখছে। 

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে শিশু স্বর্ণা হত্যার কড়া প্রতিবাদ জানানো হলেও ভারত থেকে কোন জবাব আসেনি। জয়ন্ত নামের শিশু হত্যারও প্রতিবাদ করা হবে।

তিনি জানান, ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চলাচল করতে চায় পাকিস্তান। আলোচনা চলছে বাণিজ্যিক পর্যায়ে।

বিষয়:পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…