চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীতিশের সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার নীতিশের সেঞ্চুরি উদযাপন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুটা নড়বড়ে থেকেই দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। তৃতীয় দিনের সকালেও দ্রুত উইকেট হারিয়ে চাপ বাড়ে রোহিত শর্মার দলের। শঙ্কা জাগে ফলোঅনে পড়ার। নীতিশ কুমার রেড্ডির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ফলোঅনে এড়িয়ে লড়াইয়ে ফিরেছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ১১৬ রানে পিছিয়ে সফরকারী দল, হাতে সবে ১ উইকেট।

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টে বৃহস্পতিবার টসে জিতে রোহিত শর্মাদের ফিল্ডিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। ১২২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৪৭৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ১৪০ রান করেন স্টিভেন স্মিথ। জবাবে তৃতীয় দিন শেষে ১১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে ভারত।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ৫ উইকেটে ১৬৪ রানে দিনের খেলা শুরু করে ভারত। সেঞ্চুরি তুলে নেন নীতিশ। ভারতের হয়ে তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। ২১ বছর ২৬১ দিন বয়সে তিনঅঙ্কের ঘর স্পর্শ করেছেন তরুণ ব্যাটার। যে সেঞ্চুরি কাঁদিয়েছে খেলা দেখতে আসা তার বাবাকে।

Banglabid

ভারতীয় ক্রিকেটার নীতিশের সেঞ্চুরিতে উল্লসিত ক্রিকেটপ্রেমীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুটা ভালোই করেন আগের দিনের দুই অপরাজিত রবীন্দ্র জাদেজা ও রিশভ পান্ট। ১৯১ রানের সময় ৩৭ বলে ২৮ করে ফিরে যান পান্ট। তার বিদায়ের পর ১৭ রান করে ফিরে যান জাদেজাও।

এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে প্রতিরোধ গড়েন নীতিশ। ১২৭ রানের জুটি গড়েন দুজনে। ১৬২ বলে ৫০ রান করে ওয়াশিংটন আউট হলেও টিকে থাকেন নীতিশ। ১৭১ বলে সেঞ্চুরি হাঁকান। শেষদিকে আলোকস্বল্পতার কারণে নির্দিষ্ট সময়ের আগে দিনের খেলা শেষ করে দেন আম্পায়ার। ১০৫ রানে অপরাজিত আছেন নীতিশ। মাঝে শূন্য রানে ফেরেন পেসার জাসপ্রীত বুমরাহ।

Reneta

অজিদের হয়ে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড ৩টি করে উইকেট শিকার করেছেন। নাথান লায়ন নিয়েছেন ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ানীতিশপান্টবুমরাহবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডমেলবোর্ন টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT