ক্রিকেট

‘রাজা ফিরে এসেছে তার রাজ্যে’

বাংলাদেশ ক্রিকেটার ড্রেসে, sunglasses পরা, ক্রিকেট ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ড্রেসে, sunglasses পরা, ক্রিকেট ব্যাট হাতে, কালো পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সম্প্রতি ব্যাটে খুব বেশি ছন্দে নেই বিরাট কোহলি। সবশেষ নিউজিল্যান্ড ও বাংলাদেশ সিরিজে রান পাননি। ঘরের মাঠেও তার এমন রানখরা ক্যারিয়ারে খুব একটা দেখা যায়নি। বর্তমান পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও দ্রুতই ঘুরে দাঁড়াবেন ভারতীয় মহাতারকা, বলছেন সাবেক অলরাউন্ডার-কোচ রবি শাস্ত্রী।

অস্ট্রেলিয়ার মাঠে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে চেনারূপে ফিরবেন কোহলি, এমন ধারণা শাস্ত্রীর। কারণ হিসেবে আশা জাগিয়েছে অজিদের মাটিতে টপঅর্ডার ব্যাটারের পরিসংখ্যান।

৬২ বর্ষী শাস্ত্রী বলেছেন, ‘রাজা ফিরে এসেছে তার রাজ্যে। তাদের শুধু এটুকুই আমি বলব। অস্ট্রেলিয়ায় নিজের পারফরম্যান্স দিয়ে যখন কেউ এই তকমা অর্জন করে, এরপর যখন সে ব্যাট করতে নামবে, তখন বিষয়টা প্রতিপক্ষের মাথায় থাকবে।’

‘মনে করি, ব্যাট হাতে প্রথম আধাঘণ্টা বা সিরিজের প্রথম তিন ইনিংসে শান্ত থাকা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি শান্ত থাকতে পারে এবং তাড়াহুড়ো না করে স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাহলে ভালো করবে।’

অস্ট্রেলিয়ার মাটিতে এপর্যন্ত ১৩ টেস্টে ৫৪.০৮ গড়ে কোহলি করেছেন ১,৩৫২ রান। ৪ ফিফটির সঙ্গে সেঞ্চুরি ৬টি। ভারত ছাড়া দুটির বেশি সেঞ্চুরি আছে তার কেবল অস্ট্রেলিয়াতেই।

অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে অনুশীলন করছে ভারত। ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ।

বিষয়:অস্ট্রেলিয়াকোহলিবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতরবি শাস্ত্রীলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…