ক্রিকেট

টেস্টের দুই সপ্তাহ আগে ভেন্যু বদলাতে হল ভারতকে

আলো জ্বলে উঠেছে একটি খেলার মাঠের স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের সময় একটি খেলার মাঠের স্টেডিয়াম, যেখানে আলো জ্বলে উঠেছে, প্রস্তুত খেলার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের তৃতীয় টেস্টের জন্য নির্ধারিত ভেন্যু পরিবর্তন করতে হল ভারতকে। খেলা ধর্মশালার পরিবর্তে ইন্দোরে হবে। মাঠ খেলার উপযোগী করতে না পারায় পরিবর্তন আনতে হয়েছে, গণমাধ্যমে এমন জানিয়েছে বিসিসিআই।

সোমবার সকালে বিসিসিআই মাঠ পরিবর্তনের ব্যাখ্যায় জানায়, ‘এই অঞ্চলে প্রচণ্ড শীত এখন, আউটফিল্ডে পর্যাপ্ত ঘাস নেই এবং অবস্থার উন্নতি করতে আমাদের কিছু সময় প্রয়োজন।’

‘দিল্লিতে ১৭ ফেব্রুয়ারি শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের পর ১ মার্চ তৃতীয় টেস্ট খেলতে দল ইন্দোরে রওনা দেবে।’

মাঠ পর্যবেক্ষণ দল ১১ ফেব্রুয়ারি ধর্মশালা পরিদর্শন করেছে। সেখানে মাঠ খেলার অনুপযুক্ত। নতুন একটি ড্রেনেজ ব্যবস্থা চালু করা ও গত ফেব্রুয়ারির পর আর কোনো খেলা না হওয়ায় মাঠ অনুপযুক্ত রয়েছে।

ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে এরআগে দুটি টেস্ট হয়েছে। ২০১৬ সালে নিউজিল্যান্ড ও ২০১৯ সালে বাংলাদেশ খেলেছিল সেখানে।

বিষয়:অস্ট্রেলিয়া ইন্দোর টেস্ট চ্যাম্পিয়নশিপ ধর্মশালা বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…