বিনোদন

৭ দিনেই ‘বরবাদ’-এর রেকর্ড ব্রেকিং আয়!

অভিনেতা চরিত্রে এক ব্যক্তি হাতে রাইফেল নিয়ে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি কালো রঙের রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, তার মুখে রাগের অভিব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’-এর। এরইমধ্যে সাত দিনে ছবিটি সারাদেশে কত টাকার টিকেট বিক্রি (গ্রস কালেকশন) হয়েছে সেই তথ্য জানিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন। 

মুক্তির নবম দিনে অর্থাৎ (মঙ্গলবার সন্ধ্যা)-তে রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে, তারা ‘বরবাদ’র মাধ্যমে ২৭ কোটি ৪৩ লাখ টাকার গ্রস কালেকশন (কর, কমিশন, ও অন্যান্য খরচ বাদ দেওয়ার আগের আয়) পেয়েছে।

দুইজন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ ২০২৩ সালের ঈদুল আযহায় শাকিবের ‘প্রিয়তমা’ একমাসে ২৭ কোটি টাকার টিকেট বিক্রির খবর প্রকাশ করেছিল। মাত্র সাত দিনেই ‘বরবাদ’ সেই সাফল্যে পৌঁছে গেল। ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে ‘বরবাদ’-এর।

মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদারসে ব্যবসা করছে এই ছবি। হল মালিকরা বলছেন, আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে ‘বরবাদ’। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেই ‘বরবাদ’ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে।

রিয়েল এনার্জি প্রডাকশন মুক্তির নবম দিনে সন্ধ্যায় ফেসবুক পোস্টে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকেট বিক্রির তথ্য জানিয়ে লেখে, ‘বরবাদ’ মুক্তির পর থেকে সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন।”

এদিকে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে সবচেয়ে ভালো চলছে ‘বরবাদ’। এমনকি হলিউডের সিনেমাগুলোর চেয়ে এগিয়ে আছে এবং প্রতিদিনই হাউজফুল যাচ্ছে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

বিষয়:ফজলুর রহমান বাবু বরবাদ মিশা সওদাগর মেগাস্টার শাকিব খান যীশু সেনগুপ্ত রিয়েল এনার্জি প্রডাকশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…