চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশে’র সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার ৩টি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২৩
শিক্ষা
A A

বিকাশ এর সহযোগিতায় এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩টি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। এর মাধ্যমে এ বছরে ৩৩,৬০০ বই বিতরণ করার লক্ষ্যে পৌঁছে গেল বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্র।

আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে নয় বছর ধরে এই বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে। এই কার্যক্রমের আওতায় অংশ নেয়া প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় তিন লাখের মতো বই বিতরণ করেছে বিকাশ, যার মাধ্যমে অন্তত ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছেন।

গত সোমবার (৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের হাতে প্রধান অতিথি হিসেবে বই তুলে দেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ সাইফুল ইসলাম।

সম্মানিত অতিথি  ছিলেন বিকাশ-এর ইভিপি এবং হেড অব রেগুলেটরি এন্ড করর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির।  উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার সংগঠক, এস আর এম ওসমান গণি সজীব।

সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন এবং সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশবিশ্বসাহিত্য কেন্দ্রব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জুন ১৬, ২০২৬

রামিসা হত্যা: দুই আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের নির্দেশ

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তির ফলে যে কারণে বেকায়দায় নেতানিয়াহু

জুন ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে ডোবায় মিললো নিখোঁজ শিশুর মরদেহ

জুন ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ: শাস্তির মুখে শিক্ষক-কর্মকর্তারা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT