চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বই জীবনের পরিপূরক: প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আদালত
A A

আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপর বই লেখার আহবান জানিয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘বই জীবনের পরিপূরক।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) আয়োজিত বই মেলার উদ্বোধন করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি সব সময় মনে করি বই জীবনের পরিপূরক। আমাদের জীবনযাত্রায় আমরা বহু ধাপ বা অধ্যায় পার হয়ে আসি। তবে সেই সব অধ্যায় বা ধাপগুলোতে যদি কোন অপরিপূর্ণতা থেকে যায় বা অস্পষ্টতা থেকে যায় সেখানে কিন্তু আর ফেরত যাওয়ার সুযোগ থাকে না। কিন্তু একটা বই শুরু থেকে শেষ করার পর যদি মনে হয় কোন অধ্যায় আপনি বোঝেননি তাহলে কিন্তু সুযোগ থাকে ফেরত যাওয়ার। সেই সুবাধে ওই বইয়ের অস্পষ্টতা কিন্তু দূর হয়ে যায়। সেই সাথে আমি যেটা মনে করি, জীবনের কতগুলো অস্পষ্টতাও এক্ষেত্রে স্পষ্ট হয়ে যায়।’

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপরে বই লেখার আহবান জানান।

একপর্যায়ে তিনি বই মেলার স্টল গুলো ঘুরে দেখেন। এসময় তার সাথে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রোববার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিচতলায় অনুষ্ঠিত বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন।

Reneta

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান বাসস’কে জানান, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিচতলায় আয়োজিত বই মেলায় এবার ৪৮টি স্টল রয়েছে। বইমেলায় আইন, রাজনীতি, শিশু- সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বই পাওয়া যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিবই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫১

জুন ১৪, ২০২৬

উৎসাহিত করতে বাংলাদেশ দলের প্রত্যেককে ইমপ্রেস মাত্রার মোবাইল উপহার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-নির্যাতন মামলা, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ

জুন ১৪, ২০২৬

প্রথম ম্যাচের উপর ভিত্তি করে বিশ্বকাপ জেতা যায় না: আনচেলত্তি

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT